গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশে আধুনিক কৃষির প্রচলন ঘটান। বর্তমান সরকার কৃষির ওপর অনেক গুরুত্ব দিয়েছে। কৃষকদের উন্নয়নে সরকারের অনেক পরিকল্পনা রয়েছে। আমরা এগুলোর বাস্তবায়ন করবো।
শনিবার (২০ জুন) সকাল ১০টা ৩০মিনিটে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমনিরহাট সদর উপজেলার আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডঃ মোঃ সাইখুল আরিফিন-এঁর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, রংপুর অঞ্চল পার্টনার প্রোগ্রামের সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায়, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস, লালমনিরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, লালমনিরহাট জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি মোঃ নূরন্নবী মোস্তফা, লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সাহিদুল ইসলাম পাটোয়ারী সাজু, সহ-সাধারণ সম্পাদক শিবেন্দ্র নাথ কার্জী শিবু, লালমনিরহাট জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক, লালমনিরহাট সদর উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহবায়ক সারোয়ারুল হক লিংকন। বক্তব্য রাখেন লালমনিরহাট সদর উপজেলা কৃষি অফিসার খন্দকার সোহায়েল আহমেদ, কৃষক মোঃ ফয়সাল আহমেদ, কৃষাণী অন্তরা রায় প্রমুখ। এ সময় লালমনিরহাটের বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন, লালমনিরহাটের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, বিষমুক্ত ও নিরাপদ শাক-সবজি ও ফসল উৎপাদনে কৃষকদের সহায়তায় এ পার্টনার কংগ্রেস কাজ করে থাকে। ফসলের ন্যায্যমূল্য প্রাপ্ত, ফসল সংরক্ষণসহ আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ ফসল উৎপাদনে বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করা হয়। এ সময় ফসল সংরক্ষণ পদ্ধতি, বাজারজাতকরণ ও জৈব সার ব্যবহারের পদ্ধতি স্টলের মাধ্যমে প্রদর্শনী করা হয়।