শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন মোবাইল কোর্টের অভিযানে ১৯টি মামলায় অর্থদণ্ড, ৫জনের কারাদণ্ড যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর দুপা ভেঙে দেয়ার অভিযোগ জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার ৩জন আসামি গ্রেফতার চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেফতার ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ভোট গণনা ও ফলাফল প্রকাশ বনচৌকি সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় ‎বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন প্রাদ্বিত্ব রায় প্রিয়

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন

লালমনিরহাটে “শিশুশ্রমকে লালকার্ড দেখাই: শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি, প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কর্মসংস্থান গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ জুন) সকাল ১০টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় চত্ত্বরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) লালমনিরহাটের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সচেতন নাগরিক কমিটি (সনাক) লালমনিরহাটের সভাপতি ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি (সনাক) লালমনিরহাটের সহ-সভাপতি রাওয়ানা মার্জিয়া, সদস্য রিয়াজুল হক সরকার, টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মোরশেদ আলম, ইয়েস সদস্য কল্পনা রানি, রিজু ইসলাম, মোঃ আবু সাঈদ দুলাল প্রমুখ। এ সময় সচেতন নাগরিক কমিটি (সনাক) লালমনিরহাটের সদস্য মোঃ রফিকুল আলম খান স্বপন, ডাঃ আশিক ইকবাল মিলনসহ ইয়েস-এসিজি সদস্য এবং সাধারণ সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা, শিশুশ্রম নিরসনে জাতীয় কর্পরিকল্পনা দ্রুত হালনাগাদ করা, যেখানে বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রম নিরসনের সুনির্দিষ্ট পদক্ষেপ অন্তর্ভূক্ত থাকবে; পাশাপাশি এ খাতের শিশু শ্রমিকদের আর্থ সামাজিক অবস্থা মূল্যায়ন সাপেক্ষে বিকল্প কর্মকৌশল প্রণয়ন ও বাস্তবায়ন করা। ইতিমধ্যে স্বাস্থ্য ঝুঁকিতে পড়া শিশুদের স্বাস্থ্য সুরক্ষার কৌশল নির্ধারণে বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রমের সঠিক ও নির্ভরযোগ্য তথ্য ও উপাত্ত সংগ্রহ ও প্রকাশ করা। বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণকে শিশুদের জন্য নিষিদ্ধ ঝুঁকিপুর্ণ কাজের তালিকায় যুক্ত করা এবং অপ্রাতিষ্ঠানিক পুনঃপ্রক্রিয়াজাতকরণ কার্যক্রম তদারকির জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সক্ষমতা বাড়াতে হবে। বর্জ্য সংগ্রহে শিশুশ্রমের বিষয়টি নজরদারির জন্য সিটি কর্পোরেশন ও পৌরসভাকে ক্ষমতায়ন ও ওয়ার্ড ভিত্তিক তদারকির ব্যবস্থা করতে হবে এবং শিশু শ্রমের ক্ষতিকর দিকগুলো নিয়ে ওয়ার্ডের বাসিন্দা এবং প্রাইমারি কালেকশন সার্ভিস প্রভাইডার (পিসিএসপি) এর জন্য সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে। শিশুশ্রম নিরসন সংশ্লিষ্ট আইন ও নীতিমালা লঙ্ঘনের জন্য শাস্তিমূলক ব্যবস্থার বিধান যুক্ত করে পিসিএসপি নিবন্ধনের শর্তাবলী আরও বিস্ততৃ করা। যে কোন নাগরিক ও বর্জ্য ব্যবস্থাপনা কর্মী যাতে বর্জ্য ব্যবস্থাপনা খাতে কোন শিশুশ্রমের যেকোন ঘটনা সরাসরি জানাতে পারেন তার জন্য আলাদা একটি হটলাইন চালু করা। সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন এবং ল্যান্ডফিল/ডাম্পিং সাইটের মতো বর্জ্য ব্যবস্থাপনা মূলকেন্দ্রগুলো নজরদারির জন্য বিশেষায়িত শিশুশ্রম পর্যবেক্ষণ ইউনিট গঠন করা। বর্জ্য ব্যবস্থাপনা খাতের জন্য শিশুশ্রম নিরসন সংক্রান্ত নির্দেশিকা তৈরিতে সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোর সক্ষমতা বৃদ্ধিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রাণালয়ের বিদ্যমান শিশুশ্রম পর্যবেক্ষণ ইউনিট এবং জাতীয় শিশুশ্রম কল্যাণ পরিষদকে সমন্বয়ের দায়িত্ব পালন করতে হবে। নিবন্ধন, লাইন্সেস এবং সমবায়ের মাধ্যমে অপ্রাতিষ্ঠানিক বর্জ্য ব্যবস্থাপনা কর্মীদের মূলধারায় একীভূত করে আসন্ন উৎপাদনকের সম্প্রসারিত দায়িত্ব (ইপিআর) কাঠামোতে উৎপাদক প্রতিষ্ঠান, বিশেষ করে, প্লাস্টিক ও ই-বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর নিবন্ধনের ক্ষেত্রে শিশুশ্রম নিরসনমূলক শর্ত অন্তর্ভূক্ত করা। বর্জ্য ব্যবস্থাপনা খাতে মর্যদাপূর্ন কর্মক্ষেত্র ও শ্রম অধিকার প্রতিষ্ঠা এবং শিশুশ্রম নির্মূলে শ্রম আইন, ২০০৬ প্রয়োগ করা এবং বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রম সম্পূর্ণরূপে নির্মূল করার লক্ষ্যে জনগণকে সচেতন করতে ব্যাপকভাবে প্রচারণা কার্যক্রম গ্রহণ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone