শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন মোবাইল কোর্টের অভিযানে ১৯টি মামলায় অর্থদণ্ড, ৫জনের কারাদণ্ড যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর দুপা ভেঙে দেয়ার অভিযোগ জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার ৩জন আসামি গ্রেফতার চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেফতার ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ভোট গণনা ও ফলাফল প্রকাশ বনচৌকি সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় ‎বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন প্রাদ্বিত্ব রায় প্রিয়

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর দুপা ভেঙে দেয়ার অভিযোগ

লালমনিরহাটে যৌতুকের টাকার দাবিকে কেন্দ্র করে এক গৃহবধূকে মারধর করে দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়েরের পর ১৮ মাস বয়সী শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগও উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার খালীশা মদাতী গ্রামের ধরনী চন্দ্র বর্মনের মেয়ে ভরতী রানী রায় (২৪) এর সঙ্গে হাতীবান্ধা উপজেলার পূর্ব বেজগ্রাম গ্রামের মৃত তরণী কান্ত সিংহের ছেলে দীপন দেব সিংহ (৩০) এর বিবাহ হয়। তাদের সংসারে ১৮ মাস বয়সী এক ছেলে সন্তান রয়েছে। যার নাম দুয্য দেব সিংহ।

ভুক্তভোগী পরিবারের দাবি, চলতি বছরের ১০ এপ্রিল যৌতুকের টাকার বিষয়কে কেন্দ্র করে দীপন দেব সিংহ ও তার মা অনিতা রাণী রায় ভরতী রানী রায়ের ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন এবং তার দুই পা ভেঙে যায় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় হাতীবান্ধা থানায় অভিযোগ দায়ের করা হলেও মামলা রেকর্ড না হওয়ায় ভুক্তভোগী পরিবার আদালতের দ্বারস্থ হয়। পরে গত ২২ মে লালমনিরহাট বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা হলে আদালত বিষয়টি তদন্তের জন্য হাতীবান্ধা থানা কর্তৃপক্ষকে দায়িত্ব প্রদান করেন।

পরিবারের অভিযোগ, মামলার বিষয়টি জানতে পেরে গত ২৪ মে দীপন দেব সিংহ ও তার প্রতিবেশী তপু চন্দ্র বর্মন (২২) শ্বশুরবাড়িতে এসে ১৮ মাস বয়সী শিশু দুয্য দেব সিংহকে কৌশলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করে কালীগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা দাবি করেন, দীপন দেব সিংহের ভাই গৌতম দেব সিংহ দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করে আসছেন এবং শিশুটিকে ভারতে পাচারের আশঙ্কার বিষয়েও বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। এছাড়া ভরতী রানী রায় ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন সময়ে হুমকি-ধামকি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।

বর্তমানে গুরুতর আহত ভরতী রানী রায় চিকিৎসাধীন রয়েছেন। তার দুই পা ভেঙে যাওয়ায় পরিবার চরম উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।

ভুক্তভোগী পরিবার ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযুক্তদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হবে।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone