শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন মোবাইল কোর্টের অভিযানে ১৯টি মামলায় অর্থদণ্ড, ৫জনের কারাদণ্ড যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর দুপা ভেঙে দেয়ার অভিযোগ জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার ৩জন আসামি গ্রেফতার চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেফতার ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ ‎লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ভোট গণনা ও ফলাফল প্রকাশ বনচৌকি সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় ‎বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন প্রাদ্বিত্ব রায় প্রিয়

চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেফতার

লালমনিরহাটে চাঁদাবাজি মামলার প্রধান আসামিকে র‌্যাবের অভিযানে গ্রেফতার করেছে।

‎রোববার (১৪ জুন) বিকাল ৩টা ১৫মিনিটে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ সিপিএসসি রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেছেন।

বাদী মোঃ মাসুদ রানা এর দায়েরকৃত এজাহার থেকে জানা যায় যে, ২০২৫ সালের ১৩ নভেম্বর লালমনিরহাটের কালীগঞ্জ থানাধীন বজলার রহমান শিশু নিকেতনে অবস্থান করার সময়ে আসামিরা ভিকটিমকে জোর করে ১নং আসামি শহিদুল ইসলামের গোডাউনে নিয়ে যায়। সেখানে আসামিরা ভিকটিমকে মারধর করে তার কাছে থাকা ৩০হাজার টাকা ছিনিয়ে নেয় এবং আরো ১০হাজার টাকা বাড়ি থেকে নিয়ে আসতে বলে। বাদী টাকা দিতে অস্বীকার করায় তাকে আবার মারধর করে তার মোটর সাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গোডাউন থেকে বের করে দেয়। পরবর্তীতে, একই বছরের ১৬ নভেম্বর ভিকটিম মোঃ মাসুদ রানা বাদী হয়ে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় একটি চাঁদাবাজি ও অপহরণ করে মারধর করার অভিযোগে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-২৩।

গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়। সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি র‍্যাব-১৩ রংপুর শনিবার (১৩ নভেম্বর) রাত ৯টা ৪০মিনিটে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন ভোটমারী গ্রামে অভিযান পরিচালনা করে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার চাঁদাবাজি মামলার এজাহারনামীয় প্রধান আসামি মোঃ শহিদুল ইসলাম ওরফে শহীদ (৩৪)’কে গ্রেফতার করতে সক্ষম হয়। সে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার ভোটমারী এলাকার মৃত আতাউর রহমান পুত্র।

পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও চাঁদাবাজি প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ় প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, ‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারন করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, মাদক, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সমাজ থেকে চাঁদাবাজির মতো মারাত্মক অপরাধ দমনে র‍্যাব সর্বোচ্চ তৎপর রয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone