শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
যুবক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন সোনালী নাসিফ স্বপ্নের বুয়েটে; পাশে দাঁড়াল প্রশাসন বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি মিছিল, ওসির অপসারণ দাবি ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং মোটর সাইকেলসহ ইস্কাপ সিরাপ জব্দ লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচনে প্রার্থী পরিচিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত উচ্চ শিক্ষায় সুযোগপ্রাপ্ত ৮জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান মোবাইল কোর্টের পৃথক অভিযানে ৬টি মামলাসহ অর্থদণ্ড ও অবৈধ চায়না দুয়ারী জাল বিনষ্ট ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ

যুবক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় উজ্জল মিয়া (২৮) নামের এক যুবককে কুপিয়ে ও মারধর করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় গোল চত্ত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্বজন ও স্থানীয় এলাকাবাসী। একই দাবিতে লালমনিরহাটের পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেছেন নিহতের মা মোছাঃ রহিমা বেওয়া (৭০)।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন নিহতের মা মোছাঃ রহিমা বেওয়া, স্ত্রী মালেকা বেগম, প্রতিবেশি নুর ইসলাম, জামাল হোসেন প্রমুখ। এ সময় নিহতের স্বজন ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

লালমনিরহাটের মিশন মোড়ে মানববন্ধন কর্মসূচি শেষ করে কয়েকশত নারী-পুরুষ মিলে মিছিল নিয়ে লালমনিরহাটের পুলিশ সুপার বরাবর একটি লিখিত আবেদন দেন।

পুলিশ সুপারের কাছে আবেদনে নিহতের মা রহিমা বেওয়া অভিযোগ করেন, মঙ্গলবার (২ জুন) সকাল প্রায় ৯টার দিকে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের তালুক দুলালী (বারোঘড়িয়া) এলাকায় নিজ বাড়ির সামনে অবস্থানকালে তার ছেলে উজ্জল মিয়ার ওপর হামলা চালানো হয়।

আবেদনে উল্লেখ করা হয়, পূর্ব শত্রুতার জেরে উজ্জলের চাচাতো ভাই আলমগীর হোসেন (আনন্দ) ধারালো রাম-দা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুত্বর জখম করেন। এ সময় আরও কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলায় অংশ নেয়। হামলায় উজ্জলের হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর আঘাত লাগে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ নেওয়া হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের মা অভিযোগ করেন, ঘটনার দিনই আদিতমারী থানায় এজাহার দাখিল করা হলেও দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও মামলার বিষয়ে কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। বরং বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

আবেদনে তিনি আরও উল্লেখ করেন, নিহত উজ্জল মিয়াই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুর ফলে স্ত্রী ও দুই কন্যা সন্তানসহ পুরো পরিবার চরম অনিশ্চয়তা ও মানবিক সংকটের মুখে পড়েছে।

এদিকে বৃহস্পতিবার (১১ জুন) লালমনিরহাট জেলা শহরের মিশন মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার, সুষ্ঠু তদন্ত এবং ন্যায় বিচারের দাবি জানান।

বক্তারা বলেন, দীর্ঘদিন পার হলেও আসামিদের গ্রেফতারে দৃশ্যমান অগ্রগতি না থাকায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা প্রশাসনের কাছে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

নিহতের পরিবারের পক্ষ থেকে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

আবেদনের সঙ্গে স্থানীয় এলাকাবাসীর গণস্বাক্ষর, থানায় দাখিলকৃত এজাহারের কপি, বিভিন্ন হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র, ছাড়পত্র এবং মৃত্যু সনদের অনুলিপি সংযুক্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone