শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
এক্সপান্ডেড লাইভলিহুডস ফর ২০০০ পুওর হাউজহোন্ডাস এন্ড ইনক্রিজড রেজিলিয়েন্স টু ফ্লাডিং ইন লালমনিরহাট ডিস্ট্রিক্ট প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যুবক সুমনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন; খুনিদের ফাঁসির দাবি র‌্যাবের অভিযানে এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় স্বর্ণ কাতান শাড়ী জব্দ মাদক ব্যবসার প্রতিবাদ করায় এক পরিবারকে মামলা দিয়ে বাড়ি ছাড়া চাষিরা ‎আনারস চাষে ঝুঁকছেন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত নির্মাণ শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত এবি ব্যাংক পিএলসি’র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেককাটা ও গ্রাহক সম্মাননা অনুষ্ঠিত
মাদক ব্যবসার প্রতিবাদ করায় এক পরিবারকে মামলা দিয়ে বাড়ি ছাড়া

মাদক ব্যবসার প্রতিবাদ করায় এক পরিবারকে মামলা দিয়ে বাড়ি ছাড়া

লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের দক্ষিন শিবেরকুটি এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় শফিকুল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী মামলা দিয়ে বাড়ি ছাড়া করেছে একই এলাকার বাসিন্দা রশিদা বেগম (৩৮) ও তার পরিবারকে। রশিদা ওই এলাকায় জাহাঙ্গীর হোসেনের স্ত্রী। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন থেকে প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রি করে আসছে একই এলাকার শওকাত আলীর ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম। ভুক্তভোগী রশিদা বেগম মাদক ব্যবসার প্রতিবাদ করায় অভিযুক্ত শফিকুল ও তার লোকজন রোববার (১৯ এপ্রিল) সকালে লাঠি সোঠা নিয়ে রশিদার বাড়ি সংলগ্ন দোকানে হামলা চালায়। এ সময় রশিদা বেগমকে চুলের মুঠি ধরে টেনে হেঁছড়ে দোকান থেকে বের করে এনে পিটিয়ে আহত করে। হামলার সময় তারা দোকানের মালামাল ও নগদ অর্থ লুট করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। আহত অবস্থায় প্রত্যক্ষদর্শী এলাকাবাসী রশিদাকে উদ্ধার করে সদর হাসপাতলে ভর্তি করে। পরে ঘটনার দিন রাতেই মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম, একই এলাকার শওকত আলীর ছেলে নজরুল ইসলাম (৩৭), শফিকুল ইসলামের স্ত্রী আর্জিনা বেগম (২৩), রফিকুল ইসলামের স্ত্রী মরিয়ম বেগমের (২৫) নাম উল্লেখ করে সদর থানায় লিখিত অভিযোগ দেন রশিদা বেগম। এদিকে থানায় অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম ওই রাতেই রশিদা বেগম ও তাদের পরিবারের লোকজনের নামে থানায় পাল্টা লিখিত অভিযোগ দেয়। অপরদিকে সোমবার (২০ এপ্রিল) দুপুরে সদর থানা পুলিশ রহস্যজনক কারণে ভুক্তভোগী রশিদা বেগমের অভিযোগ তদন্ত না করে মাদক ব্যবসায়ী শফিকুলের অভিযোগ তদন্তে আসেন। এ সময় পুলিশ এসে রশিদার বাড়ি ঘর তল্লাশি করে কিছু না পেয়ে চলে যায়। তল্লাশির সময় ভয়ে কোন লোকজন বাড়িতে ছিলেন না। পুলিশের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন রশিদার পরিবার।

ভুক্তভোগী রশিদা বেগম জানান, গ্রামে প্রকাশ্যে মাদক বিক্রির প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে শফিকুল ও তার লোকজন আমাকে লাঠি দিয়ে পিটিয়ে শরিরের বিভিন্ন স্থানে জখম করেছে। তারা আমার দোকাদের মালামাল ও টাকা পয়সা লুট করেছে। আমি বিচারের জন্য থানায় অভিযোগ দিয়েছি। কিন্তু পুলিশ আমার অভিযোগ আমলে না নিয়ে মাদক ব্যবসায়ীর অভিযোগে আমাকে হয়রানি করছে। পুলিশের ভয়ে আমরা পালিয়ে বেড়াচ্ছি।

এ ঘটনায় অভিযুক্ত শফিকুল ইসলামের এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি সাদ আহমেদ জানান, ওই ঘটনায় উভয় পক্ষই থানায় অভিযোগ দিয়েছেন। কাউকে হয়রানি করা হচ্ছে না। তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone