শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎লালমনিরহাটে ভূট্টার বাম্পার ফলন ১৫ বিজিবি’র অভিযানে মোটর সাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হলেন রেনায়েল আলম ‎অবসরপ্রাপ্ত চাকুরিজীবী ওবায়দুল ইসলাম-এঁর ইন্তেকাল এক্সপান্ডেড লাইভলিহুডস ফর ২০০০ পুওর হাউজহোন্ডাস এন্ড ইনক্রিজড রেজিলিয়েন্স টু ফ্লাডিং ইন লালমনিরহাট ডিস্ট্রিক্ট প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যুবক সুমনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন; খুনিদের ফাঁসির দাবি র‌্যাবের অভিযানে এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় স্বর্ণ কাতান শাড়ী জব্দ মাদক ব্যবসার প্রতিবাদ করায় এক পরিবারকে মামলা দিয়ে বাড়ি ছাড়া

শারদীয় দুর্গাপূজার বাজার জমে উঠেছে

শারদীয় দুর্গাপূজার আরও কয়েক দিন বাকি আছে। এরই মধ্যে জমে উঠেছে শারদীয় উৎসবের বাজার। সকাল থেকে রাত পর্যন্ত মার্কেটের সবগুলো ক্রেতায় পরিপূর্ণ হয়ে আছে। বিক্রেতাদের যেনো দম ফেলানোর ফুসরত নেই। এবার ব্যবসা ভালো হবে বলে মনে করেন ব্যবসায়ীরা।

 

লালমনিরহাট বাজার ঘুরে দেখা গেছে, এবারের শারদীয় দুর্গাপূজার বাজার ইতোমধ্যে পুরোপুরি জমে উঠেছে। চলতি সপ্তাহের প্রথম দিন থেকে মার্কেটগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় শুরু হয়েছে। এখন সকাল ১০টা থেকেই বিক্রিতে ধুম লেগে যায় বাজারের ছোট বড় সকল দোকানে।

 

ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, গার্মেন্ট আইটেম, কাটা কাপড়ের দোকান আর কাপড়ের দোকানগুলোতে পুরোপুরি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আবার জুতোর দোকানগুলোতে ঈদের ক্রেতায় পরিপূর্ণ হয়ে আছে।

 

সরেজমিন ঘুরে দেখা যায়, গত কয়েক বছরের মধ্যে লালমনিরহাট বাজারে নতুন করে বেশ কয়েকটি মার্কেট চালু হয়েছে। এসব মার্কেটের অধিকাংশ দোকান গার্মেন্ট আইটেম সম্বলিত ব্যবসায় প্রতিষ্ঠান নিয়ে চালু হয়েছে।

 

ক্রেতারা বলেন, সাধ্য মতো নিজের ও পরিবারের সদস্যদের কেনাকাটা করার চেষ্টা করছি। এতে সবার মনে যেন শারদীয় দুর্গাপূজার আনন্দ পৌচ্ছে যায়।

 

বিক্রেতারা বলেন, ক্রেতারা তাদের নিজ নিজ পছন্দ করে, তার পর দাম দরে বনলে তারা ক্রয় করেন, তখন আমরা বিক্রয় করি। এতে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সম্পর্ক ভালো থাকে। শারদীয় দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি হয়।

 

এছাড়াও লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন, ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভার হাট-বাজারে শারদীয় দুর্গাপূজার উৎসবের ধুম লেগেছে।

 

উল্লেখ্য যে, লালমনিরহাট জেলায় এবারে মোট ৪শত ৬৭টি পূজা মন্ডবে দূর্গোৎসব চলবে। তন্মধ্যে লালমনিরহাট সদর উপজেলায় ১শত ৬১টি, আদিতমারী উপজেলায় ১শত ১৪টি, কালীগঞ্জ উপজেলায় ৯১টি, হাতীবান্ধা উপজেলায় ৭১টি, পাটগ্রাম উপজেলায় ৩০টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা পালিত হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone