শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম-বাংলার ঐতিহ্য মৃৎ শিল্প হারিয়ে যাচ্ছে ‎যানজটে নাকাল লালমনিরহাটের শহরবাসী ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ১সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফেয়ারডিলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০বছর কারাদণ্ড যুবকের মৃত্যু; মারধরের অভিযোগের পর আত্মহত্যার মামলা, রহস্য ঘনীভূত স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ

প্রতীক্ষা করাই ভুল

:: ডা. জাকি ফারুকী ::
কেন প্রতীক্ষা করবে, নিস্ফল আক্রোশে জীবনের অনাদায়ী
সকল কথাকে মেলে দাও পথের ধুলায়,
দেখো কেমন উড়ে যায়
ঝরা পাতার মতো প্রকৃতির স্তব্ধ বুকে।

 

কে বলে দেবে সময়ের তীর হতে
মুছে গেছে স্মৃতির পাহাড়,
অনন্ত নামের ড্রাইভার পথ চলতে চলতে কেমন ক্লান্ত হয়ে
স্টিয়ারিং ছেড়ে,
চলে গেলো অন্য এক উঠানে,

 

সেখানে সময়ের কোন হের ফের অথবা
তাড়াতাড়ি যেতে হবে এমন তাড়া নেই
মানুষেরা অবিকল মুর্তির মতো
চেয়ে আছে, চোখ দুটো বড়বড় করে,
চোখ দুটো বুজে আসে ঘুমে
অচেতনে তখন,

 

অনন্ত ওর লাজুক চোখ তুলে হাসে,

 

বৌটা আজো ঘাস কেটে বস্তাবন্দী করে, ঘরে ফিরছে,
পরিশ্রান্ত একাকী উদাস,
বৌটার বারোমাস গরুর খাবার নিয়ে
নিদারুন উৎকন্ঠা,
যতোটা ওর জন্য নয়।

 

অনন্ত মরে যেতে চায়,
আকাশে তাকায়!
মেঘেরা উড়ে যায় উদভ্রান্ত আকাশের গায়ে,
এ কেমন চলে যাওয়া রোদসী বিকেলে!
অনন্ত মরে গেলো, চলে গেলো। কারো প্রতীক্ষা না করে,
জীবন জীবন করে পথে পথে খেলে।

 

১০/১১/২৪
[লেখক: জাকি, নিউজার্সি, আমেরিকা।]

(আমার প্রতিবেশী অনন্তের কথা মনে হলো তাই)

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone