শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

একুশ বছর

:: জাকি ফারুকী ::

একুশ বছরের জীবনটা
নিভিয়ে দিলো,
কুষ্টিয়ার কোন এক গ্রামে,
এখন শায়িত নিথর দেহ
কেন যে স্ফুলিংঙ্গ হয়ে বার বার কাঁপায় স্বদেশ।
হায় অশান্ত স্বদেশ, তোমার তরল শরীর আজ খামচে ধরেছে,
অসহিষ্ণুতার কূহক,
এ থেকে পরিত্রান এতো সহজে হবার নয়
সবখানে পচন ধরেছে দীর্ঘমেয়াদী চিকিৎসার দরকার। হাটে মাঠে ঘাটে ঢোল শহরত করে বলে দিতে পারো,
তোমরা ঘুমাও এখন।
দীর্ঘ ঘুমের পর স্বপনের মাঝে উঠে আসবে আবরার, অনুভূতিহীন, সমস্ত শরীর কেমন বিষন্ন ছোপ ছোপ রক্তের-
রক্ত পিশাচের কী অনবদ্য উল্কি
তোমরা পিতার হন্তারক পঁচাত্তরে নিঃশেষিত সকল রক্তের ঋণ শোধ করে আরো দীর্ঘ সময় যাবে,
পুনরুদ্ধারের পথে আসতে, অতএব সাবধান, এখনো সময় আছে নিজের বুকে হাত রেখে বলো, কতটুকু নিঃস্ব করতে পেরেছো নিজেকে লোভের বেড়াজাল থেকে।
হায় মানুষ, নিষ্ঠুর মানুষ, সবচেয়ে ঘৃণিত তোমার চোখের দৃষ্টি, অন্য কোন জীব নয়,
তোমার নিষ্ঠুরতার পরিচয় শুধু তুমি।

 

লীহাই ভ্যালী, বেথেলহেম
৯/১০/২০১৯

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone