শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে গরীব ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ

শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে গরীব ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ

লালমনিরহাটে “বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে” স্লোগানে নিয়ে ১৭ মার্চ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষ্যে গরীব ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১৭ মার্চ) সন্ধ্যায় লালমনিরহাটের হাড়ীভাঙ্গা এলাকার বাসস্ট্যান্ডে লালমনিরহাট সদর উপজেলা যুবলীগের আয়োজনে এ ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট সদর উপজেলা যুবলীগের সভাপতি সহকারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম-এর সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবীর। এতে উদ্বোধক ছিলেন লালমনিরহাট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন। এ সময় লালমনিরহাট জেলা যুবলীগের সহ-সভাপতি পেয়ারা, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, লালমনিরহাট সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল লতিফসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone