শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার

এভাবে নির্ঘুম রাত কাটালে

:: জাকি ফারুকী ::

একদিন পাগল হয়ে রাস্তায় কাগজ কুড়াতে দেখবো নাকি তোমাকে,
কাগজের মধ্যে চিরকুট খুঁজে ফেরা তুমিই তখন,
এলোমেলো চুল, কপালে কাদা মাখা,
হাতের নখ ময়লা বিবর্ন,
শরীরে কাপড় মলিন, ছিঁড়ে গেছে এখানে ওখানে।
পায়ের পাতায় ধুলো জমে, উফ্ কি অস্থির তুমি, স্কুল থেকে এসে পথের ধুলো ধুয়ে ফেলতে, সেই কতোক্ষন কল পাড়ে ঝকঝক করে “হাতকল চাপানোর গল্প।”

 

সব কিছু আজ অনেক পুরাতন হয়ে গেছে।
পঞ্চাশ বছরের একটা পুরাতন জীবন,
আরো তো অনেক সময় নিয়ে জেগে থাকতো পূর্নিমা নীশিথে, সেই মানুষেরা কেন যেনো অকালে চলে গেলো, মনে হয়
চাওয়া পাওয়ার দীর্ঘ জীবন অকস্মাৎ
ধুমকেতুর মতো ঝরে গেলো
ইটভাটার ফার্নেসের কয়লার স্ফুলিংগে

 

কি আর চাইবার ছিলো
জানিনা তাই, বিষন্ন রজনীর গল্পগুলো দীর্ঘ হতে থাকে। মনে হয় ঘুম হোক মনে হয় বিনিদ্র রজনীর অপলক সময় গুলো কেটে যাক,জোৎস্নায়।

 

১৫/৩/২৪
নিউজার্সি

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone