শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ১৫ বিজিবি’র বাড়তি সতর্কতা জারি এবং টহল জোরদার বৃদ্ধের ওপর বর্বরতা, গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ত্রাণের টিন ও অনুদানের টাকা ফেরত দিলেন বিএনপির নেতাসহ স্বচ্ছল পরিবারের ৪জন মরিচ চাষ বাড়ছে র‌্যাবের অভিযানে ৯৩.৫কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজাসহ ১জন আসামী আটক পাট শাক চাষে ঝুঁকছেন কৃষকেরা ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্ট পিছ জব্দ রংপুর ও লালমনিরহাটে ২টি ইটভাটাকে ৭লক্ষ টাকা জরিমানা ও ১টি চিমনি ধ্বংস সর্পদংশ‌নে শিশুর মৃত্যু
লোকসংগীত চর্চার মাধ্যমে শিশুদের আত্মশুদ্ধি ও জীবনবৃদ্ধির লক্ষ্যে লোকসংগীত উৎসব অনুষ্ঠিত

লোকসংগীত চর্চার মাধ্যমে শিশুদের আত্মশুদ্ধি ও জীবনবৃদ্ধির লক্ষ্যে লোকসংগীত উৎসব অনুষ্ঠিত

লালমনিরহাটে লোকসংগীত চর্চার মাধ্যমে শিশুদের আত্মশুদ্ধি ও জীবনবৃদ্ধির লক্ষ্যে লোকসংগীত উৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও লোকসংগীত পরিবেশন অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৭ মার্চ) লালমনিরহাটের সরকারি আদিতমারী গিরিজা শংকর মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে মায়ের তরী’র আয়োজনে এ লোকসংগীত উৎসব অনুষ্ঠিত হয়।

 

মায়ের তরী’র প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট লেখক, লোকসংগীত গবেষক ওয়েরা সেথের-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি, বিশিষ্ট লেখক, সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা শাহরিয়ার কবির, রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান, রংপুর উপমহাপুলিশ পরিদর্শক মোঃ আব্দুল বাতেন বিপিএম (বার), পিপিএম, লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন। উদ্বোধক ছিলেন মৌলবাদ ও সাম্প্রদায়িকতকবিরোধী দক্ষিণ এশীয় গণসম্মিলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। সম্মানিত আমন্ত্রিত অতিথি ছিলেন উত্তর বাংলা কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. মোজাম্মেল হক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব, জাগরণ সাংস্কৃতিক স্কোয়াডের কার্যকরী সভাপতি আবৃত্তিশিল্পী মোঃ শওকত আলী, সংগীত ব্যক্তিত্ব ও লালন সাধক বাউল শফি মণ্ডল, কবি, লেখক, গবেষক ও সমাজকর্মী ফেরদৌসী বেগম বিউটি। এ সময় লোকসংগীত উৎসব-২০২৪ উৎযাপন পর্ষদের আহবায়ক পিন্টু সাহা, প্রধান সমন্বয়ক ইউসুফ আলমগীর, সদস্য সচিব সুজন কুমার বেদসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, লোকসংগীত গ্রামীণ জনগোষ্ঠীর হৃদয়ের সংস্কৃতি। লোকসংগীতের মধ্য দিয়ে সাধারণ মানুষ তাদের আনন্দ-বেদনা, প্রেম-বিরহ ইত্যাদি অনুভূতি প্রকাশ করে এবং জীবন সংগ্রামে উজ্জীবিত হয়। আবার লোকসংগীতের মাধ্যমেই জীব আত্মা সেই পরম আত্মার সন্ধান করে।

 

স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি সকাল ০৯.৩০ টা মনিপুরী পাড়া নিজ বাসভবন হতে তেজগাঁও পুরাতন বিমানবন্দর, ঢাকার উদ্দেশ্যে যাত্রা। সকাল ১০.০০ টা তেজগাঁও পুরাতন বিমানবন্দরে উপস্থিতি এবং কুড়িগ্রাম জেলার উদ্দেশ্যে যাত্রা। সকাল ১১.১৫ টা কুড়িগ্রাম জেলায় উপস্থিতি এবং অনুষ্ঠানে অংশগ্রহণ। দুপুর ০১.২০ টা কুড়িগ্রাম জেলা হতে লালমনিরহাট জেলার উদ্দেশ্যে যাত্রা। দুপুর ০১.৩০ টা লালমনিরহাট জেলায় উপস্থিতি। দুপুর ০১.৪০ টা লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার উদ্দেশ্যে যাত্রা। দুপুর ০২.০০ টা আদিতমারী উপজেলায় উপস্থিতি এবং মায়ের তরী লোকসংগীত উৎসবের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ। (স্থান: সরকারি আদিতমারী গিরিজা শংকর মডেল চুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ, আদিতমারী, লালমনিরহাট) বিকাল ০৪.০০ টা আদিতমারী উপজেলা হতে লালমনিরহাট জেলার উদ্দেশ্যে বিকাল ০৪.২০ টা লালমনিরহাট জেলায় উপস্থিতি। বিকাল ০৪.৩০ টা লালমনিরহাট জেলা হতে তেজগাঁও পুরাতন বিমানবন্দর, ঢাকার উদ্দেশ্যে যাত্রা। বিকাল ০৫.৪৫ টা ঢাকায় উপস্থিতি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone