শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাটের স্টেশন রোডস্থ সুইড বুদ্ধিপ্রতিবন্ধী অটিস্টিক ও বার্ণহার্ডট্ ইনক্লুসিভ স্কুলের আয়োজনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

 

সুইড বাংলাদেশ লালমনিরহাট শাখা সভাপতি ও বিদ্যালয় ব্যবস্থা কমিটির সদস্য ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক-এঁর সভাপতিত্বে বার্ণহার্ডট্ ইনক্লুসিভ স্কুলের অধ্যক্ষ স্বপ্না জামান-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. মতিয়ার রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নুরে তাসনিম, লেডিস ক্লাব লালমনিরহাটের সভাপতি তানজিনা আফরোজ। এ সময় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এর আগে সুইড বুদ্ধিপ্রতিবন্ধী অটিস্টিক ও বার্ণহার্ডট্ ইনক্লুসিভ স্কুলের পক্ষ থেকে লালমনিরহাট ৩ আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট মোঃ মতিয়ার রহমান মহোদয়ের সংবর্ধনা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone