শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
যুবক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন সোনালী নাসিফ স্বপ্নের বুয়েটে; পাশে দাঁড়াল প্রশাসন বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি মিছিল, ওসির অপসারণ দাবি ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং মোটর সাইকেলসহ ইস্কাপ সিরাপ জব্দ লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচনে প্রার্থী পরিচিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত উচ্চ শিক্ষায় সুযোগপ্রাপ্ত ৮জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান মোবাইল কোর্টের পৃথক অভিযানে ৬টি মামলাসহ অর্থদণ্ড ও অবৈধ চায়না দুয়ারী জাল বিনষ্ট ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ
অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ/২০২৩/২৪ শুভ উদ্বোধন অনুষ্ঠিত

অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ/২০২৩/২৪ শুভ উদ্বোধন অনুষ্ঠিত

লালমনিরহাট সদর এলএসডি’র অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ/২০২৩/২৪ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টায় লালমনিরহাট জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে এ আমন ধান ও চাল সংগ্রহ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

 

ধান ও চাল সংগ্রহ শুভ উদ্বোধন করেন লালমনিরহাট জেলা প্রশাসক ও লালমনিরহাট জেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি মোহাম্মদ উল্যাহ। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ রফিকুল ইসলাম, লালমনিরহাট জেলা চাউল কল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু প্রমুখ। এ সময় লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতআরা ফেরদৌস, লালমনিরহাট সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হেনা মোস্তফা কামাল, লালমনিরহাট এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশীদ, লালমনিরহাট জেলা চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ সেকেন্দার আলী, সদস্য আলহাজ্ব খোরশেদ আহমেদ দুলাল, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদসহ কৃষকগণ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, অভ্যন্তরীণ আমন ধান ৩১১৬মেঃ টন ও আমন চাল ৪৬৫৬মেঃ টন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone