শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
নাসিফ স্বপ্নের বুয়েটে; পাশে দাঁড়াল প্রশাসন বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি মিছিল, ওসির অপসারণ দাবি ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং মোটর সাইকেলসহ ইস্কাপ সিরাপ জব্দ লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র নির্বাচনে প্রার্থী পরিচিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত উচ্চ শিক্ষায় সুযোগপ্রাপ্ত ৮জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান মোবাইল কোর্টের পৃথক অভিযানে ৬টি মামলাসহ অর্থদণ্ড ও অবৈধ চায়না দুয়ারী জাল বিনষ্ট ছুরিকাঘাতে কিশোর লাদেন নিহত চুরির অপবাদে স্ত্রী-সন্তানের সামনে মারধর; আদালতের তদন্ত ও ব্যবস্থার নির্দেশ বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জেলা বিএনপি’র পদযাত্রা অনুষ্ঠিত

লালমনিরহাটে প্রতিহিংসার বিচারে বন্দী, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জনগণের আস্থার প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৯ আগস্ট) সকাল ১১টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা শহরের বিডিআর রোডস্থ লালমনিরহাট জেলা বিএনপি কার্যালয় চত্ত্বর হতে এ পদযাত্রা শুরু হয়।

 

এ পথযাত্রা শুরুর পূর্বে বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতারা বক্তব্য দেন।

 

তারা সরকারের বিভিন্ন সমালোচনা করেন এবং আগামী নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা পালন করার পাশাপাশি পুলিশের সহনীয় ও মানবিক আচরণ করার দাবী জানান।

 

নেতাদের বক্তব্যের পর পথযাত্রাটি বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নর্থবেঙ্গল মোড়, টিএন্ডটি, মিশন মোড়, সেনামৈত্রী মার্কেট পুলিশ লাইন্স হয় হাড়িভাঙ্গা ঈদগা মাঠে এসে শেষ হয়।

 

পদযাত্রা চলাকালীন সময়ে নেতাকর্মীরা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিসহ নানান বিষয়ে শ্লোগান দেন।

 

লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা-এঁর সভাপতিত্বে এ পদযাত্রাটি অনুষ্ঠিত হয়।

 

পদযাত্রা কর্মসূচিতে বিভিন্ন উপজেলা ইউনিট থেকে আগত নেতাকর্মী অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone