শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
হলুদ রঙ্গে ফুটেছে সোনালু ফুল মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজা এবং ইস্কাফ সিরাপ জব্দ মুগ্ধতা ছড়াচ্ছে জারুল ফুল লটকন ধরেছে থোকায় থোকায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত ‎আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদক মামলায় সারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবীরের ৫বছর কারাদণ্ড বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত নায়েক সুবেদার আব্দুস সামাদ জেহাদী-এঁর ইন্তেকাল স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব
কালীগঞ্জ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক আটক

কালীগঞ্জ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক আটক

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট:

আজ বৃহস্পতিবার ২৮ মে দুপুরে ছাত্রীকে ধর্ষণের ঘটনায় কলেজ ছাত্র সামিউল বাশার সুমন (২১) কে কালীগঞ্জ থানা পুলিশ লালমনিরহাট আদালতে সোপর্দ করেছে। আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে।

কালীগঞ্জ থানা পুলিশ ও ধর্ষিতার স্বজনদের সূত্রে জানা গেছে, বুধবার রাতে পূর্ব পরিচিতের সুযোগ নিয়ে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের পূর্ব তালুক গ্রামের মমিনুর রহমানের ছেলে আদিতমারী ডিগ্রী কলেজের ডিগ্রীতে অধ্যায়নরত ছাত্র সামিউল বাশার সুমন (২১) জনৈকা ছাত্রীর বাসায় যায়। সেখানে মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা এসে ধর্ষককে হাতেনাতে ধরে ফেলে। ছাত্রীটির বাড়ি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের আমিনগঞ্জ গ্রামে। ছাত্রীটি স্থানীয় একটি কলেজে অধ্যায়ন করে। এ ঘটনায় ছাত্রীটি বাদি হয়ে কালীগঞ্জ থানায় বুধবার রাতে মামলা দায়ের করেছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাংবাদিকদের জানান, ধর্ষককে জনতা আটক করে পুলিশে দিয়েছে। বৃহস্পতিবার সকালে ধর্ষককে আদালতে সোপর্দ করা হয়েছে। মেয়েটির ডাক্তারী পরীক্ষা করতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone