শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপ ও মদ জব্দ উফশী জাতের কলা এ বছর ১শত ২৩হেক্টর জমিতে চাষ হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা ও ইস্কাফ সিরাপ জব্দ জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন লালমনিরহাট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হলুদ রঙ্গে ফুটেছে সোনালু ফুল মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজা এবং ইস্কাফ সিরাপ জব্দ মুগ্ধতা ছড়াচ্ছে জারুল ফুল
হাতীবান্ধায় পুলিশ সেজে ধানের বীজ ছিনতাইকারী সেই প্রতারক গ্রেফতার

হাতীবান্ধায় পুলিশ সেজে ধানের বীজ ছিনতাইকারী সেই প্রতারক গ্রেফতার

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট:

আজ বৃহস্পতিবার ২৮ মে ভোর রাতে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় পুলিশ সেজে ছিনতাই করা মামলায় হাফিজুল ইসলাম (২০) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। তাকে নিজ বাড়ি পশ্চিম বেজগ্রাম হতে আটক করে পুলিশ। টাকা ছিনতাইয়ে নয় পুলিশ তাকে গ্রেফতার করেছে প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের ধান বীজ ছিনতাইয়ের অভিযোগে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

হাতীবান্ধা থানা পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার রাতে হাতীবান্ধা থানায় সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের পুত্র ধান বীজ ব্যবসায়ী শাহাদাত হোসেন অভিযোগ করে তার ধানের বীজ যার মূল্য প্রায় দেড়লাখ টাকা পুলিশ সেজে ছিনতাই করে। ধান বীজ ব্যবসায়ীর সদর উপজেলায় কৃষি ঘর নামে একটি কৃষি পণ্য ও বীজ বিপনীর দোকান আছে। আটককৃত হাফিজুল ইসলাম (২০) হাতীবান্ধা উপজেলার পশ্চিম বেজগ্রাম গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত খলিলুর রহমানের পুত্র। অপর একজন অভিযুক্ত হলেন- হাতীবান্ধা উপজেলার একই গ্রামের মৃত জালাল উদ্দিনের পুত্র দেলোয়ার হোসেন (২১)। দেলোয়ার বর্তমানে পলাতক রয়েছে।

ব্যবসায়ী শাহাদাত হোসেন সাংবাদিকদের জানান, শনিবার ২৩ মে সৈয়দপুর থেকে প্রায় দেড় লক্ষ টাকা মূল্যে ধান বীজ কিনে লালমনিরহাট ফিরছিলেন। পথিমধ্যে হাতীবান্ধা উপজেলার সানিয়াজান এলাকায় গ্রেফতারকৃত হাফিজুলসহ আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা সেজে গতিরোধ করে। নগদ ৮হাজার ৫শত ও বিকাশের মাধ্যমে ১৮হাজার টাকা জোর পূর্বক ছিনিয়ে নেয়। তার সাথে থাকা প্রায় দেড় লাখ টাকা মূল্যের ধান বীজের বস্তা গুলো ছিনিয়ে নিয়ে যায।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক সাংবাদিকদের জানান, ছিনতাই মামলায় হাফিজুলকে গ্রেফতার করা হয়েছে। ছিনতাইকৃত ধান বীজ ও নগদ অর্থ উদ্ধারের চেষ্টা চলছে। অন্য আসামীদের গ্রেফতারে মাঠে পুলিশ কাজ করছে। এজাহারে ২জনের নামসহ বেশ কয়েকজন অজ্ঞাত নামা আসামী রয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone