শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত সাংগঠনিক ও চাঁদা পক্ষ-২০২৬ পালন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত মোগলহাট ইউনিয়ন বিএনপির দলীয় কার্যক্রম স্থগিত মাস ব্যাপী (অনুর্ধ্ব-১৫) অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
আজ বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন

আজ বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন

আজ বুধবার (২ নভেম্বর) লালমনিরহাটের বড়বাড়ী ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন-২০২২ এর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

এ উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৪জন প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

লালমনিরহাট সদর রিটার্নিং অফিসার ও লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার-এর কার্যালয় সূত্রে জানা গেছে, বড়বাড়ী ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের এস এম আশরাফুল হক মিঠু (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ একরামুল হক (হাতপাখা), স্বতন্ত্র নাজমুল হুদা লিমন (ঘোড়া), আব্দুল মান্নান (মোটর সাইকেল)। এখানে মোট ভোটার সংখ্যা ২১হাজার ৮শত ২২জন। তন্মধ্যে ১১হাজার ২০জন পুরুষ ও ১০হাজার ৮শত ২জন মহিলা।

 

উল্লেখ্য যে, মোট ভোট কেন্দ্র ১০টি। ভোট গ্রহণ বুথ সংখ্যা ৬৫টি এবং ইভিএম মেশিন ৬৫টি।

 

এ নির্বাচনে প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের পাশাপাশি ৬জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে মর্মে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone