শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলায় র‌্যাব-১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার ‘‘নারী অধিকার প্রতিষ্ঠা, মর্যাদা ও নিরাপত্তা কতদূর এগুলো?’’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সুপারির চাষ বাণিজ্যিকভাবে বাড়ছে ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা; বিপুল পরিমাণ গাঁজাসহ আটক-২ মেয়াদ উত্তীর্ণ তিস্তা রেলওয়ে সেতু দিয়ে ট্রেন চলাচল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শতভাগ নারী কর্মী পরিচালিত আরডিআরএস লালমনিরহাট রিজিওনের শুভযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎‎রাজনীতি ও নির্বাচনে নারীর সমান প্রতিনিধিত্ব নিশ্চিতের আহ্বানে আলোচনা সভা অনুষ্ঠিত ‎জামিন পেয়ে আদালত চত্ত্বর থেকে আবারও আওয়ামী লীগ নেতা মেহেদী আটক
বাঁধন এর আলোচনা সভা ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান

বাঁধন এর আলোচনা সভা ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান

৫০ পেরিয়ে বাংলাদেশ, ২৫ এ বাঁধন স্বেচ্ছায় রক্তদান হোক সমাজিক আন্দোলন এই স্লোগানকে সামনে রেখে বাঁধন এর রজত জয়ন্তী উদযাপন হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) দুপুর ১২টায় লালমনিরহাট সরকারি কলেজের কলা ভবনের হলরুমে লালমনিরহাট সরকারি কলেজ ইউনিট রংপুর জোন আয়োজনে বাঁধন এর রজত জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা এবং রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাঁধন লালমনিরহাট সরকারি কলেজের সভাপতি স্বপনুজ্জামান মোনা-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইউসুফ আলী। এতে বিশেষ  অতিথি ছিলেন লালমনিরহাট সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ শাহাদত হোসেন, বাঁধন লালমনিরহাট সরকারি কলেজ ইউনিট  রংপুর জোনের তত্ত্বাবধায়ক প্রভাষক মোঃ আরমান রহমান, বাঁধন লালমনিরহাট সরকারি কলেজ ইউনিটের প্রতিষ্ঠাতা আহবায়ক মোঃ নুর আলম, উপদেষ্টা মোঃ আল ইমরান। এছাড়াও বাঁধনের অন্যান্য উপদেষ্টাবৃন্দ, সম্মানিত সদস্য, বাঁধনের  কর্মীবৃন্দ, রক্তদাতাবৃন্দ ও বাঁধনের শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা, রক্তদাতা সম্মাননা শেষে আনন্দ শোভাযাত্রা বাহির করা হয় এবং কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone