শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে আহতের পর যুবকের মৃত্যু সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
বিশ্ব ডিম দিবস-২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব ডিম দিবস-২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে “প্রতিদিন একটি ডিম, পুষ্টিময় সারাদিন” স্লোগান নিয়ে বিশ্ব ডিম দিবস-২০২২ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ৯টায় লালমনিরহাট জেলা প্রশাসক এঁর সম্মেলন কক্ষে প্রাণিসম্পদ অধিদপ্তর, ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন-বাংলাদেশ শাখা এবং বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি), জেলা প্রাণিসম্পদ অফিস ও পোল্ট্রি এসোসিয়েশন লালমনিরহাটের আয়োজনে এ বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মোঃ মতিয়ার রহমান, লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ দপ্তরের জেলা ট্রেনিং অফিসার ডাঃ মোঃ মামুন-অর-রশিদ, লালমনিরহাট জেলা পোল্ট্রি খামার মালিক সমিতির সভাপতি শেখ মোঃ মঞ্জুরুল আলম। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা পোল্ট্রি খামার মালিক সমিতির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার রায় প্রমুখ। এ সময় সিনিয়র সহকারী কমিশনার (নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি), ব্যবসা-বাণিজ্য শাখা, গোপনীয় শাখা, স্থানীয় সরকার শাখা) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুবেল রানা, লালমনিরহাট ডেইরি খামার মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আঃ রহিম, অরুন কুমার রায়, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলী, লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা-কর্মচারী, লালমনিরহাট জেলা পোল্ট্রি খামার মালিক সমিতির সদস্য, ঔষধ কোম্পানীর প্রতিনিধিবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সঞ্চালক লালমনিরহাট সদর প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আফরুখতা দুরে রোকসানী কান্তা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone