শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে আহতের পর যুবকের মৃত্যু সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে সদস্য-সদস্যা পদের প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়

লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে সদস্য-সদস্যা পদের প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়

আগামী সোমবার (১৭ অক্টোবর) লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচন-২০২২ এর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

এ নির্বাচনে সদস্য-সদস্যা পদের প্রার্থীরা ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা, উপজেলা পর্যায়ে নির্বাচনী প্রচারণা বেশ জোরেশোরে চালিয়ে যাচ্ছেন অব্যাহত।

 

লালমনিরহাট জেলা প্রশাসক ও জেলা পরিষদ নির্বাচন-২০২২ এর রিটার্নিং অফিসার মোঃ আবু জাফর এবং লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ মঞ্জুরুল হাসান সূত্রে জানা যায়, লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে ১৪জন সদস্য, ৮জন সদস্যা পদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদ প্রার্থী ওয়ার্ড নং-১ এ ২জন মোঃ আবদুস সালাম প্রধান (তালা), মোঃ ফরহাদ হোসেন লিটন (টিউবওয়েল)।

 

ওয়ার্ড নং-২ এ ৫জন আবু হেনা মোঃ হাসান মেহেদী (হাতি), মোঃ মনোয়ার হোসেন (তালা), মোঃ শাহিনুর ইসলাম (টিউবওয়েল), মোঃ সফিকুল ইসলাম (বৈদ্যুতিক পাখা), মোঃ হাফিজ উল্যাহ (বক)।

 

ওয়ার্ড নং-৩ এ ২জন মোঃ মোজাম্মেল হক (টিউবওয়েল), মোঃ মোস্তাফিজার রহমান (হাতি)।

ওয়ার্ড নং-৪ এ ৫জন আব্দুর রাজ্জাক (তালা), মোঃ আবু মুসা আল কুতুব (অটোরিক্সা), মোঃ আয়তুল ইসলাম ধনী (হাতি), মোঃ মনছুর আলী (টিউবওয়েল), মোঃ সেলিম হায়দার (বৈদ্যুতিক পাখা)।

 

লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে সদস্যা প্রার্থী ওয়ার্ড নং-১ এ ৬জন মনোয়ারা বেগম (হরিণ), মোছাঃ মর্জিনা বেগম (মাইক), মোছাঃ মাহফুজা বেগম (দোয়াত কলম), মোছাঃ রমিছা খাতুন (বই), মোছাঃ রোকাইয়া সুলতানা (টেবিল ঘড়ি), মোছাঃ লাভলী খাতুন (ফুটবল)।

 

ওয়ার্ড নং-২ এ ২জন মুক্তা আক্তার (ফুটবল), মেহেরুন নাহার (দোয়াত কলম)।

 

এদিকে লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান হয়েছেন মোঃ মতিয়ার রহমান।

 

অপরদিকে ওয়ার্ড নং-৫ এ লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্য হয়েছেন মোঃ তাহমিদুল ইসলাম বিপ্লব।

 

প্রসঙ্গত, এর আগে সর্বশেষ ২০১৬ সালের ১৮ ডিসেম্বর এ জেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone