শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে আহতের পর যুবকের মৃত্যু সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাট আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২ অক্টোবর) সকাল ১১টা ৩০মিনিটে লালমনিরহাট পৌরসভা চত্ত্বরে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে লালমনিরহাট জেলা প্রশাসন, লালমনিরহাট পৌরসভা, নজির, স্বনির্ভর, আদর্শ সংস্থা, বিত্তহীন, নর্থবেঙ্গল ডিজ্যাবেল, কালীরহাট, পড়শী, পরশ পাথর, দারিদ্র বিমোচন, ছিন্নমুল, ওভা, সামাজিক কৃষি উন্নয়ন লালমনিরহাটের এনজিওসমূহের সহযোগিতায় এ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ লালমনিরহাট জেলা শাখার সভাপতি নজরুল ইসলাম মন্ডল-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ মতিয়ার রহমান, লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, লালমনিরহাট সমাজসেবা উপ-পরিচালক মোঃ আব্দুল মতিন। প্রধান উপদেষ্টা ছিলেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ লালমনিরহাট জেলা শাখার প্রধান পৃষ্ঠপোষক ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক। বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক নির্মল কুমার বর্মণ, সুরেন্দ্র কুমার বর্মা, লালমনিরহাট সদর হাসপাতাল সমাজ সেবা অফিসার এরশাদ আলী, লালমনিরহাট জেলা সমাজসেবা অফিসার (রেজিঃ) উম্মে সালমা রুমা প্রমুখ। সংগীত পরিবেশন করেন নিশিকান্ত রায় প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলীসহ বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ লালমনিরহাট জেলা শাখার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone