শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে আহতের পর যুবকের মৃত্যু সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

লালমনিরহাটে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি লালমনিরহাট জেলা শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় লালমনিরহাট জেলা জাতীয় পার্টি কার্যালয় চত্ত্বরে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি লালমনিরহাট জেলা শাখার আয়োজনে জাতীয় পার্টি লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব জনাব মোঃ জাহিদ হাসান লিমন-এঁর সার্বিক ব্যবস্থাপনায় এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি লালমনিরহাট জেলা শাখার আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম-এঁর সভাপতিত্বে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব মোঃ ইসরাফিল হক এশা-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংস্কৃতিক পার্টির আহবায়ক ও লালমনিরহাট জেলা জাতীয় পার্টির আহবায়ক শেরিফা কাদের এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মোঃ জায়েদুল ইসলাম জাহিদ, মোঃ ফারুক হোসেন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসনাত আজাদ। প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন। এতে বিশেষ বক্তা ছিলেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম বাবু, সদস্য মোঃ নু ইসলাম। বক্তব্য রাখেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কালীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মোঃ মনোয়ার হোসেন, হাতীবান্ধা উপজেলা শাখার আহবায়ক রাসেল উদ্দিন, লালমনিরহাট সদর উপজেলা শাখার আহবায়ক রায়হান বাবু, লালমনিরহাট পৌর শাখার আহবায়ক আলমগীর, আদিতমারী উপজেলা শাখার আহবায়ক আব্দুর রউফ, জাতীয় যুব সংহতি পার্টির সদস্য আকাশ জোয়ার্দার, জাতীয় সৈনিক পার্টি লালমনিরহাট জেলা শাখার আহবায়ক রফিকুল ইসলাম রতন, লালমনিরহাট পৌর জাতীয় পার্টির সদস্য সচিব আলমগীর চৌধুরী, জাতীয় রেল শ্রমিক পার্টির সদস্য সচিব আনছার আলী, জাতীয় পার্টি লালমনিরহাট সদর উপজেলা শাখার আহবায়ক অ্যাড. নজরুল ইসলাম, জাতীয় পার্টি লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব জনাব মোঃ জাহিদ হাসান লিমন প্রমুখ। এ সময় জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি লালমনিরহাট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone