শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে আহতের পর যুবকের মৃত্যু সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশন ক্রিকেট টিমের অনুশীলন ক্যাম্পের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত

ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশন ক্রিকেট টিমের অনুশীলন ক্যাম্পের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত

লালমনিরহাটে ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশন ক্রিকেট টিমের অনুশীলন ক্যাম্পের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০মিনিটে লালমনিরহাটের শেখ কামাল স্টেডিয়ামে ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশন লালমনিরহাটের আয়োজনে এ অনুশীলন ক্যাম্প অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট পৌরসভার মেয়র ও ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশন লালমনিরহাটের সভাপতি মোঃ রেজাউল করিম স্বপন-এঁর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাড. আবু আহাদ খন্দকার লেলিন। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ জাহিদ হাসান লিমন। বক্তব্য রাখেন ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশন লালমনিরহাটের ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু হুরায়রা আল শিহাব, কোষাধ্যক্ষ মাহবুবার রহমান মাহবুব, তারকা ক্রিকেটার আবু রায়হান, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, দ্য ডেইলী স্টার প্রতিনিধি এস দিলীপ রায়, লালমনিরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর রবিউল ইসলাম আউয়াল, জিকরুল ইসলাম ফাতেমী নিকেল, ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশন লালমনিরহাটের কোচ তফিকুল ইসলাম তমাল প্রমুখ। এ সময় ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশন লালমনিরহাটের সহ-সভাপতি আবু জাহের ভূট্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালক ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশন লালমনিরহাটের সাধারণ সম্পাদক মুহিন রায়।

 

উল্লেখ্য যে, ২দিন ব্যাপী এ ক্যাম্পেইনে চট্টগ্রাম, কক্সবাজার, কিশোরগঞ্জ, রাজশাহী, ভৈরব, দিনাজপুর, বগুড়া, গাইবান্ধা, নাটোর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, কুড়িগ্রাম, জয়পুরহাটসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত খেলোয়াড়বৃন্দ অংশগ্রহণ করবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone