শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে আহতের পর যুবকের মৃত্যু সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
দৈনিক যুগের আলো পত্রিকার ৩১বছরে পদার্পন উপলক্ষে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত

দৈনিক যুগের আলো পত্রিকার ৩১বছরে পদার্পন উপলক্ষে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত

৩১বছরে পদার্পনে দৈনিক যুগের আলো পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী লালমনিরহাটে পালিত হয়েছে।

 

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় লালমনিরহাট সদর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে দৈনিক যুগের আলো পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি আহমেদুর রহমান মুকুল-এঁর সভাপতিত্বে দৈনিক যুগের আলো পাটগ্রাম উপজেলা প্রতিনিধি সাইফুল সবুজ-এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট সদর উপজেলা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুবক্কর সিদ্দিক। বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার সভাপতি এস আর শরিফুল ইসলাম রতন, বৈশাখী টেলিভিশন প্রতিনিধি তৌহিদুল ইসলাম লিটন, অ্যাড. রেজাউল করিম শাহীন প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার প্রকাশক রমজান আলী, সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদসহ লালমনিরহাটের কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone