শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে আহতের পর যুবকের মৃত্যু সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন অ্যাড. মোঃ মতিয়ার রহমান

লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন অ্যাড. মোঃ মতিয়ার রহমান

লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত পদপ্রার্থী অ্যাড. মোঃ মতিয়ার রহমান। এ নির্বাচনে মনোনয়ন কিনেছেন তিনি। এরই মধ্যে অ্যাড. মোঃ মতিয়ার রহমান মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ মতিয়ার রহমান।

 

এ নির্বাচনে আর কেউ অংশ না নেয়ায় অ্যাড. মোঃ মতিয়ার রহমানের পথ সুপ্রসন্ন হয়ে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

 

লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার মোঃ মঞ্জুরুল হাসান বলেন, চেয়ারম্যান পদে একজন প্রার্থী মনোনয়নপত্র কিনেছিলেন। তিনিই সেটি জমা দিয়েছেন। আর কেউ কিনেনি ও জমা দেননি। তাই বিধি অনুযায়ী তাকে নির্বাচিত ঘোষণা করা হবে।

 

এদিকে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার মোঃ মঞ্জুরুল হাসান-এর কাছে মনোনয়নপত্র জমা দেন অ্যাড. মোঃ মতিয়ার রহমান। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, অ্যাড. মোঃ মতিয়ার রহমান প্রশাসক, জেলা পরিষদ, লালমনিরহাট ২৬/১২/২০১১ হতে ৩০/১২/২০১৬খ্রি. চেয়ারম্যান, জেলা পরিষদ, লালমনিরহাট ০৬/০১/২০১৭ হতে ২৫/০৪/২০২২খ্রি. প্রশাসক, জেলা পরিষদ, লালমনিরহাট ২৭/০৪/২০২২খ্রি. হতে অদ্যবধি দায়িত্বরত রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone