শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাড. মোঃ মতিয়ার রহমান-এর মনোনয়নপত্র দাখিল

জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাড. মোঃ মতিয়ার রহমান-এর মনোনয়নপত্র দাখিল

লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচন-২০২২ এর বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাড. মোঃ মতিয়ার রহমান-এর মনোনয়নপত্র দাখিল হয়েছে।

 

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) লালমনিরহাট জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে এ মনোনয়নপত্র দাখিল হয়।

 

লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার মোঃ মঞ্জুরুল হাসান-এর নিকট মনোনয়ন পত্র দাখিল করেন লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত পদপ্রার্থী অ্যাড. মোঃ মতিয়ার রহমান। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, অ্যাড. মোঃ মতিয়ার রহমান লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone