শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে আহতের পর যুবকের মৃত্যু সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মহানবী (সাঃ) সম্পর্কে বাজে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মহানবী (সাঃ) সম্পর্কে বাজে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আলোর মনি রিপোর্ট: ভারতে বিজেপির মুখপাত্র নুপুর শর্মা এবং দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল কর্তৃক মহানবী (সাঃ)-কে কটূক্তির প্রতিবাদে লালমনিরহাটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে লালমনিরহাট জেলার সকল ধর্মপ্রাণ মুসলমানরা।

 

শুক্রবার (১০ জুন) বাদ জুম্মা ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে লালমনিরহাট রেলওয়ে মুক্তমঞ্চ থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের পর লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে এসে শান্তিপূর্ণ সমাবেশ করে।

 

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন খান, সাধারণ সম্পাদক মাওঃ মোখছেদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ সময় বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মোহাম্মদ (সাঃ)। যার চরিত্রের সার্টিফিকেট প্রদান করেছেন স্বয়ং আল্লাহ তায়ালা। যদি রাসূল (সাঃ) নিয়ে কোনো কটূক্তি করা হয় তাহলে দুনিয়ার মুসলমানরা ঘরে বসে থাকবে না।

 

তারা আরও বলেন, কটূক্তিকারী দুই নেতা সরাসরি বিজেপি সরকারের প্রতিনিধিত্ব করে। আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা বলে দিতে চাই কটূক্তিকারী দুই নেতাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে।

 

মানববন্ধনে আসা মুসলমানরা বলেন, বিশ্ব মুসলমানদের হৃদয়ের স্পন্দন মহানবী (সাঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কোন মুসলমানই মেনে নিতে পারে না। এ সময় তারা বাংলাদেশ সরকারের প্রতি রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone