শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
খাদ্যে ভেজাল ও দূষণ রোধকল্পে সচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ

খাদ্যে ভেজাল ও দূষণ রোধকল্পে সচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ

Exif_JPEG_420

আলোর মনি রিপোর্ট: পবিত্র রমজান মাসে লালমনিরহাট জেলায় মাঠ পর্যায়ে খাদ্যে ভেজাল ও দূষণ রোধকল্পে ৬দিন ব্যাপী সচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ কর্মসূচি-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুর ২টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কোদালখাতা রোডে “জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে এ মাইকিং ও লিফলেট বিতরণ হয়।

 

প্রচারে ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ লালমনিরহাট জেলা কার্যালয়।

 

এ সময় একটি অটোরিকশা যোগে এসব কার্যক্রম পরিচালিত হয়। চলতি পথে পথচারীদের হাতে হাতে এসব লিফলেট তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone