শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
হলুদ রঙ্গে ফুটেছে সোনালু ফুল মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজা এবং ইস্কাফ সিরাপ জব্দ মুগ্ধতা ছড়াচ্ছে জারুল ফুল লটকন ধরেছে থোকায় থোকায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত ‎আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদক মামলায় সারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবীরের ৫বছর কারাদণ্ড বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত নায়েক সুবেদার আব্দুস সামাদ জেহাদী-এঁর ইন্তেকাল স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রভাষকের কোপে কসাই হাসপাতালে

হেলাল হোসেন কবির: মাংসে এক টুকরো চর্বি দেওয়াকে কেন্দ্র করে কসাইকে কোপানোর অভিযোগ উঠেছে এক প্রভাষক উপর।

 

জানা যায়, শনিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের সাপ্টিবাড়ি বাজারে কসাই কাছে মাংস নিতে যায় সাপ্টিবাড়ি ডিগ্রী কলেজের কৃষি শিক্ষা বিষয়ের প্রভাষক মোঃ হয়রত আলী (৪৪)। এই সময় কসাই শহীদুল (৩৩) মাংসে এক টুকরো চর্বি গচিয়ে দিতে ধরে। এই নিয়ে কথাকাটাকাটি চলতে থাকে। ঘটনার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে কসাইখানার ধারালো চপ্পল দিয়ে প্রভাষক হয়রত কসাই শহীদুলের মাথায় এলোপাতারি কুপিয়ে যখম করে।

 

এই ঘটনায় বাজারে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা হতবাক। একজন শিক্ষক এমন কাজ কিভাবে করতে পারে। আহত কসাইকে বাজারে সদাইপাতি করতে আসা আগুন্তক গণ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করায়। তার মাথায় ও শরীরে একাধিক সেলাই পড়েছে। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জালড়ছে।

 

কসাইয়ের বড়ভাই সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, তার অবস্থা আশস্কাজনক। রোগী নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে। থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। আহতের স্ত্রী মাসুদা বেগম বাদি হয়ে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে। তবে এই প্রতিবেদন করার আগ পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি মর্মে জানায় আতিদমারী থানা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone