শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
হলুদ রঙ্গে ফুটেছে সোনালু ফুল মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজা এবং ইস্কাফ সিরাপ জব্দ মুগ্ধতা ছড়াচ্ছে জারুল ফুল লটকন ধরেছে থোকায় থোকায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত ‎আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদক মামলায় সারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবীরের ৫বছর কারাদণ্ড বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত নায়েক সুবেদার আব্দুস সামাদ জেহাদী-এঁর ইন্তেকাল স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব
স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব

স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব

রংপুরে র‌্যাবের অভিযানে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে।
‎বুধবার (২৯ এপ্রিল) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
মামলার বাদী এবং ভিকটিমের দায়েরকৃত এজাহার থেকে জানা যায় যে, ভিকটিম দশম শ্রেণীর একজন ছাত্রী। চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে গিয়ে আসামি মোঃ নুর আমিনের সাথে ভিকটিমের পরিচয় হয় এবং মোবাইল নম্বর আদান-প্রদান হয়। মোবাইলে যোগাযোগের মাধ্যমে ভিকটিম এবং আসামির মধ্যে প্রেম-ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে। গত ১১ জানুয়ারি আসামি নুর আমিন ভিকটিমকে তার পরিচিত গোলাম রাব্বানির ফাঁকা বাড়িতে নিয়ে যায় এবং বিবাহের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করে। ঘটনার পরে আসামি নুর আমিন ভিকটিমকে বিয়ে করতে তালবাহানা শুরু করে। এক পর্যায়ে আসামি ভিকটিমকে বিবাহ করবে না বলে জানিয়ে দেয়। ফলে গত ২৫ মার্চ ভিকটিম নিজে বাদী হয়ে রংপুর জেলার পীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধন অধ্যাদেশ ২০২৫) এর ৯খ ধারায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-২৯।
ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে আসামি চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। আসামি গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।
সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ সিপিএসসি রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার (২৮ এপ্রিল) রাত ১০টায় রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এর প্রধান গেইট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে রংপুর জেলার পীরগঞ্জ থানার ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামি মোঃ নুর আমিন (২৭)’কে গ্রেফতার করতে সক্ষম হয়। সে রংপুর জেলার পীরগঞ্জ থানার ছোট রসুলপুর এলাকার মোঃ ফজলুল হকের ছেলে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি ধর্ষণ, অপহরণ, হত্যাসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ় প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, ‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone