শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে গণভোট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন, বিএনপির বিরুদ্ধেও সার্জিসের তোপ

ধর্ষণ চেষ্টার অভিযোগ, বিচার চাওয়ায় পিতাকে ছুরিকাঘাত

স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় বৃহস্পতিবার (২ এপ্রিল) লালমনিরহাটের পাটগ্রাম থানায় অভিযোগ করেছেন স্কুল ছাত্রীর বাবা।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের পচা ভান্ডার এলাকায় বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে ওই ঘটনা ঘটে।

এলাকাবাসী ও স্কুল ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, পচা ভান্ডার শুকুরের টারি এলাকায় বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে স্কুল শেষে ওই ছাত্রী সহকারীদের সাথে বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার পথে একই এলাকার শফিকুল এর ছেলে রিফাত (২০), সামিউলের ছেলে সুমন (২১), মোজাম্মেলের ছেলে শাওন (১৯) তাকে তুলে নিয়ে ভূট্টা ক্ষেতের ভেতর নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই ছাত্রীর সহপাঠীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়।

পরে ওই ছাত্রীকে উদ্ধার করে পাটগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে অভিযুক্তদের পরিবারকে জানাতে গেলে ওই ছাত্রীর পিতা এবং চাচাসহ ৩জনকে লাঠি শোঠা ও ছুরিকাঘাতে আহত করেন শফিকুল, সামিউল, মোজাম্মেল গং। খবর পেয়ে পাটগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে, রংপুর সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হোসেন জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে এর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone