শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
‎এ এম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং হিরোইন জব্দ এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকঃ) পরীক্ষার ফলাফল প্রকাশিত শতভাগ পাশকৃত প্রতিষ্ঠান নেই, একজনও পাশ করেনি ২টি মাদ্রাসায় সারের দাবিতে রোপা-আমন চাষিদের মহাসড়ক অবরোধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক র‍্যাবের মাদকবিরোধী টাউন হল মিটিং অনুষ্ঠিত আয়কর আইন আনীত পরিবর্তন সমূহের উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপসহ ২জন আটক রবি মৌসুমের সবজিতে স্বপ্ন দেখছেন চাষিরা জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
লালমনিরহাটে ধর্মীয় উৎসব আমেজে সরস্বতী পূজা উদযাপন

লালমনিরহাটে ধর্মীয় উৎসব আমেজে সরস্বতী পূজা উদযাপন

লালমনিরহাটে হিন্দু সম্প্রদায়ের মানুষজনের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। বিদ্যা, কলা, জ্ঞান ও শুদ্ধতার প্রতীক দেবী সরস্বতীকে বলা হয় আলোকবর্তিকার পথ প্রদর্শক।

 

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে লালমনিরহাটের বিভিন্ন মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও পাড়া-মহল্লায় পূজার আয়োজন করা হয়।

 

হিন্দু শাস্ত্র অনুসারে চতুর্ভুজা ব্রহ্মার মুখ থেকে আভির্ভূতা শুভ্রবর্ণা বীণাধারিণী চন্দ্রের শোভাযুক্ত দেবীই হলেন সরস্বতী। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজার আয়োজন করা হয়। তিথিটি শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। শ্রী পঞ্চমী তিথিতে সরস্বতী দেবীর পূজা করে পুষ্পাঞ্জলি দেন তাঁর ভক্তরা।

 

লালমনিরহাটের ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের সনাতন শিক্ষার্থীবৃন্দের আয়োজনে ওঁ তৎ সৎ শ্রীশ্রী সরস্বত্যৈ নমঃ সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষি বিদ্যাং দেহি নমোস্তুতে বাণী অর্চনা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন এলাকায় উৎসব আমেজে সরস্বতী পূজা উদযাপন করা হয়।

 

এ সময় ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের সনাতন শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সরস্বতী পূজা সাধারণ পূজার নিয়মানুসারে হলেও এই পূজায় কয়েকটি বিশেষ উপাচার যেমন অভ্র, আবির, আমের মুকুল, দোয়াত-কলম, যবের শীষ এসবের প্রয়োজন হয়। পূজার দিনে হিন্দু ধর্মাবলম্বীদের শিশুদের হাতেখড়ি, ব্রাহ্মণভোজন ও পিতৃতর্পণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone