শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দহগ্রাম থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক, ৭টি বাংলাদেশি পাসপোর্ট বই জব্দ মাস ব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত তিস্তা নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু; এলাকা জুড়ে শোকের ছায়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদেমুল ইসলামের মরদেহ দাফন সম্পন্ন; থানায় হত্যা মামলা মাদক কারবারীদের হামলার শিকার দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার; গ্রেফতার-১ অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত সাংগঠনিক ও চাঁদা পক্ষ-২০২৬ পালন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত মোগলহাট ইউনিয়ন বিএনপির দলীয় কার্যক্রম স্থগিত মাস ব্যাপী (অনুর্ধ্ব-১৫) অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে

হত্যা মামলায় একজনের আমৃত্যু কারাদন্ড

লালমনিরহাট সদর উপজেলায় কামারশালার ব্যবসায়ী হাবিব হত্যা মামলার আসামী এরশাদুলকে আমৃত্যু কারাদন্ড দিয়েছে আদালত।

 

রোববার (৯ এপ্রিল) দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ  মিজানুর রহমান এ রায় দেন। সাজাপ্রাপ্ত এরশাদুল লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের বুমকা এলাকার নুরজামালের পুত্র।

 

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৬ অক্টোবর দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের বুমকা এলাকার মোঃ আব্দুল গনির ছেলে হাবিবুর রহমান হাবিব মোটর সাইকেল যোগে তৈরীকৃত কামারী জিনিসপত্র নিয়ে পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার খড়িবাড়ী হাটে যায়। হাট থেকে হাবিব রাত ১১টার দিকেও ফেরত না আসায় পরিবারের লোক হাবিবের ফোনে কল দেয় এবং ফোন বন্ধ পায়। পর দিন ২৭ অক্টোবর সকালে লোক মুখে হাবিবের লাশ লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের শিবেরকুটির ধরলা নদীর তীর সংলগ্ন কলা বাগানে পড়ে আছে খবর পায় পরিবারের লোকজন। এ ঘটনায় হওয়া হত্যা মামলায় পুলিশ তদন্তকালে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন আসামী মোঃ এরশাদকে ঢাকার কাওরান বাজার থেকে গ্রেফতার করে জিজ্ঞাবাদ করে। পরে হাবিবুর রহমান হাবিবকে হত্যা করার কথা স্বীকার করে এরশাদ স্বীকারোক্তি জবানবন্দি দেয়। আসামীর জবানবন্দি মতে হত্যায় ব্যবহৃত হাতুরী উদ্ধার ও জব্দ করে পুলিশ।

 

পুলিশ তদন্ত শেষে আদালতে চুড়ান্ত অভিযোগ পত্র জমা দিলে আদালত উভয়ের পক্ষের শুনানি শেষে হাজতী আসামী মোঃ এরশাদকে দন্ড বিধির ৩০২ ধারা মোতাবেক যাবজ্জীবন কারাদন্ড এবং ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থ দন্ডে দন্ডিত করা করে। অর্থ দন্ড পরিশোধে ব্যর্থতায় এরশাদকে আরও ১ (এক) বৎসর কারাদন্ড ভোগ করতে হবে এবং এরশাদের যাবজ্জীবন কারাদন্ড আমৃত্যু কারাদন্ড হিসাবে বিবেচিত হবে বলে রায় ঘোষণা দেয় আদালত।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone