শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও ক্লাস উদ্বোধন অনুষ্ঠিত

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও ক্লাস উদ্বোধন অনুষ্ঠিত

লালমনিরহাটে ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও ক্লাস উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ী ইউনিয়নের সাপ্টীবাড়ী কলেজের হলরুমে সাপ্টীবাড়ী কলেজের আয়োজনে এ নবীন বরণ ও ক্লাস উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

সাপ্টীবাড়ী কলেজের অধ্যক্ষ সুদান চন্দ্র রায়-এঁর সভাপতিত্বে সাপ্টীবাড়ী কলেজের বাংলা বিভাগের সহঃ অধ্যাপক বিমল কুমার রায়-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। এতে বিশেষ অতিথি ছিলেন আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার জি আর সরোয়ার, সাপ্টীবাড়ী কলেজের সভাপতি রুহুল আমিন সরকার। বক্তব্য রাখেন সাপ্টীবাড়ী কলেজের উপাধ্যক্ষ কে. এম ওবায়দুল হক, আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওজাতুন জান্নাত প্রমুখ। এ সময় সাপ্টীবাড়ী কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone