শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত সাংগঠনিক ও চাঁদা পক্ষ-২০২৬ পালন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত মোগলহাট ইউনিয়ন বিএনপির দলীয় কার্যক্রম স্থগিত মাস ব্যাপী (অনুর্ধ্ব-১৫) অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
জনসাধারণের চিকিৎসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

জনসাধারণের চিকিৎসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

লালমনিরহাটে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞ  চিকিৎসক দ্বারা স্বাস্থ্য পরামর্শ প্রদান অনুষ্ঠিত হয়েছে।
হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ কাওছার আহমেদ-এঁর উদ্যোগে বিজয়ের মাসকে সামনে রেখে গত ১৪ ডিসেম্বর তাঁর নিজ জন্মস্থান লালমনিরহাট জোলার লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বুড়ির বাজার ফুটবল খেলার মাঠে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর পরিচালনায় এবং স্থানীয় বেশ কয়েকটি স্বেচ্ছাসেবক সংগঠনের সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ মন্ডল-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাটের সাবেক সিভিল সার্জন ডাঃ কাশেম আলী। এতে বিশেষ অতিথি ভার্চুয়ালি উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ও সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ জাকির হোসেন। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ শাহ মোঃ সারোয়ার জাহান, ডায়াবেটিস সমিতি লালমনিরহাটের সভাপতি অ্যাড. ময়জুল ইসলাম ময়েজ। বক্তব্য রাখেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিইও মোঃ আনোয়ার হোসেন প্রমুখ। সঞ্চালক লালমনিরহাট সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান অনুষদের প্রভাষক মোঃ তাজুল ইসলাম।
উক্ত হেলথ ক্যাম্পের চিকিৎসা সেবা দিয়েছেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ শাহ মোহাম্মদ সরোয়ার জাহান, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ জয়নাল আবেদীন জুয়েল, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ শাফিউজ্জামান শাফি, বিশিষ্ট রিউম্যাটোলজিস্ট ডাঃ তৌহিদুল ইসলাম তুহিন। এছাড়াও চিকিৎসা সেবা দিয়েছেন ডাঃ কমল রায়, ডাঃ মলয় কান্তি রায়, ডাঃ এ কিউ এম মনজুরুল হাসান, ডাঃ মোঃ একরামুল হক, ডাঃ মোঃ লামিম প্রামানিক, ডাঃ আব্দুল আলীম, ডাঃ মোঃ রিদওয়ানুল ইসলাম, ডাঃ উৎপল শর্মা প্রমুখ।
অত্যান্ত আনন্দ মুখর পরিবেশে সহস্রাধিক রোগী উক্ত হেলথ ক্যাম্প থেকে ফ্রি স্বাস্থ্য সেবা গ্রহণ করেন।
ডাঃ কাওছার আহমেদ জানান, আগামীতে এ রকম ফ্রি মেডিকেল ক্যাম্প প্রতি বছর এ অঞ্চলে নিয়মিত করা হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone