শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অ্যাসেট প্রজেক্টের (শর্ট কোর্স) ৮ম সাইকেলের প্রশিক্ষণ উপকরণ বিতরণ অনুষ্ঠিত সাংগঠনিক ও চাঁদা পক্ষ-২০২৬ পালন উপলক্ষে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত মোগলহাট ইউনিয়ন বিএনপির দলীয় কার্যক্রম স্থগিত মাস ব্যাপী (অনুর্ধ্ব-১৫) অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
বাংলাদেশ শিক্ষক সমিতি লালমনিরহাট সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত

বাংলাদেশ শিক্ষক সমিতি লালমনিরহাট সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাটে বাংলাদেশ শিক্ষক সমিতি লালমনিরহাট সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি লালমনিরহাট সদর উপজেলা শাখার আয়োজনে এ ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিক্ষক সমিতি লালমনিরহাট সদর উপজেলা শাখার সভাপতি মোঃ খায়রুজ্জামান মন্ডল বাদল-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি লালমনিরহাট জেলা শাখার সভাপতি খুরশীদুজ্জামান আহমেদ। প্রধান আলোচক ছিলেন বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব সেকেন্দার আলী সরকার। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি লালমনিরহাট জেলা শাখার সম্পাদক মোঃ আব্দুল মজিদ মন্ডল, পূর্ব সাপটানা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছামাদ, তিস্তা কে আর খাদেম উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম, হিরামানিক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাই প্রামানিক, গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাহফুজার রহমান, দেউতিরহাট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হিরালাল রায় ঈশোর, দুড়াকুটি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাহফুজার রহমান মন্ডল, কাশিপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোঃ আফছার আলী। বক্তব্য রাখেন কাজীর চওড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছাঃ জেসমিন নাহার বেগম, কালমাটি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কমলেশ্বর বর্মণ, কুলাঘাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশেদুজ্জামান মিলু, কদমতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান, তিস্তা কে আর খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক সরকার, লোহাকুচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন দুদু,  ফুলগাছ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী প্রমুখ। এ সময় বাংলাদেশ শিক্ষক সমিতি লালমনিরহাট সদর উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দসহ শিক্ষক-শিক্ষিকা, কর্মচারীবন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone