শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিপৎসীমার উপরে তিস্তা নদীর পানি; নির্ঘুম রাত কাটে তিস্তাপাড়বাসীর আলোচিত ওয়াজেদ আলী প্রধান হত্যা মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ-এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত একাধিক মামলার আসামি গোলাম রাব্বানী সোহেল পল্টন থানা থেকে গ্রেফতার তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ৩সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত পূবালী ব্যাংক পিএলসির ক্যাশলেস তিস্তা বাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত ‎পরিবার পরিকল্পনা কার্যক্রম চলছে কাগজে-কলমে ঐতিহ্যবাহী মোগলহাট জিরো পয়েন্ট এখন শুধুই স্মৃতি; দর্শনার্থীদের ভিড় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার সংবর্ধনা অনুষ্ঠিত ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু
মুক্ত চিন্তার নাগরিক ঐক্য পরিষদের আত্মপ্রকাশ

মুক্ত চিন্তার নাগরিক ঐক্য পরিষদের আত্মপ্রকাশ

লালমনিরহাটে মুক্ত চিন্তার নাগরিক ঐক্য পরিষদের আত্মপ্রকাশ হয়েছে।

 

সারাদেশের ছিন্নমূল ও ঝরে পড়া মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে এই অসাম্প্রদায়িক, অরাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনটি আত্মপ্রকাশ করেছে।

 

লালমনিরহাট জেলার পরিচ্ছন্ন সাংবাদিক, সংস্কৃতিজন ও একাত্তর টেলিভিশনের প্রতিনিধি উত্তম রায়-এঁর প্রস্তাবে উপস্থিত সকলের সর্ব সম্মতি ক্রমে লালমনিরহাট পৌরসভার কার্জীটারি মিলন কফি হাউজে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টায় ১৭সদস্যের আহবায়ক কমিটি করে আত্মপ্রকাশ করেছে।

 

এ সময় উত্তম রায়-এঁর সভাপতিত্বে সবার সর্ব সম্মতি ক্রমে মোঃ রুহুল আমিন মুন্সিকে আহবায়ক, সুজিত চন্দ্র সরকারকে যুগ্ম আহবায়ক ও রশিদুল ইসলাম রিপনকে সদস্য সচিব করে ১৭সদস্য বিশিষ্ট মুক্ত চিন্তার নাগরিক ঐক্য পরিষদ গঠন করা হয়েছে।

 

এই সংগঠনটি সম্পূর্ণ রুপে অরাজনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠন।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ শামীম হোসেন, নিপেন কার্জী (অবঃ পুলিশ সদস্য), আব্দুল হাই, হরেকৃষ্ণ মোহন্ত, মিলন রায়, সুমন চন্দ্র, জয়ন্ত, রবিউল ইসলাম, মিলন মোহন্ত, হরিচন্দ্র চন্দ্র ও আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

 

উপস্থিত সবার সম্মতিতে উত্তম রায়কে সংগঠনের প্রতিষ্ঠাতা হিসেবে থাকবার প্রস্তাব গৃহীত হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone