শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিক্ষককে কুপিয়ে মারাত্মক জখম এবং হত্যার চেষ্টার মূলহোতা গ্রেফতার লালমনিরহাট জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস পদ্ধতিতে বিতরণ কার্যক্রম উদ্বোধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত ফেনসিডিল মামলায় ২জনের ১০বছরের সশ্রম কারাদণ্ড র‍্যাবের অভিযানে অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল এবং এস্কাফ উদ্ধার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ২জন আটক সাংবাদিকের ওপর হামলা; হত্যার হুমকি ‎এ এম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং হিরোইন জব্দ
বাউরা ইউপি নির্বাচনে নৌকা বিজয়ী

বাউরা ইউপি নির্বাচনে নৌকা বিজয়ী

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত রাবিউল হক মিরন (নৌকা) বিজয়ী হয়েছেন।

 

প্রাথমিক তথ্য মতে, ৯টি ভোট কেন্দ্রে রাবিউল হক মিরন (নৌকা) ৭হাজার ৪শত ৬০টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুল হক বসুনীয়া জাতীয় পার্টি (মটোর সাইকেল)। তিনি পেয়েছেন ৩হাজার ৪শত ৮০টি ভোট।

 

বুধবার (১৫ জুন) সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। তবে ইভিএম নিয়ে বিড়ম্বনায় পড়েন ভোটাররা।

 

বাউরা ইউনিয়নে ৭জন চেয়ারম্যান, ১৪জন সংরক্ষিত ও ৩৭জন সাধারণ সদস্য পদে প্রার্থী হয়েছেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে।

 

ভোট সুষ্ঠ করতে নানা পরিকল্পনা নেয় স্থানীয় প্রশাসন। ভোটের দিন মাঠে ছিলো ৪জন ম্যাজিস্ট্রেটসহ পুলিশের ১২টি টিম, বিজিবি ও র‌্যাবের বিশেষ টিম। যদিও দুই একজন প্রার্থীর অভিযোগ ছিলো ইভিএম নিয়ে।

 

তবিবর রহমান নামে এক বৃদ্ধা জানান, ইভিএম পদ্ধতিতে ভোট দিতে গিয়ে তিনি হয়রানীর শিকার হচ্ছে। দুই ঘন্টা ধরে বসে আছেন।

 

চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত রাবিউল হক (নৌকা), শামসুল আলম (বাউরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি- চশমা মার্কা), স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ বসুনীয়া (আনারস), আবুল হোসেন (টেলিফোন), আলিম আল জাকির বসুনীয়া (টেবিল ফ্যান), জাতীয় পার্টি মনোনীত হাবিবুল হক বসুনীয়া (মোটর সাইকেল) ও স্বতন্ত্র প্রার্থী রোমান উল্লাহ (ঘোরা মার্কা)। এছাড়া এ ইউনিয়নের সংরক্ষিত সদস্য পদে ১৪জন মহিলা প্রার্থী ও ৯টি সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৩৭জন প্রার্থী।

 

বাউরা ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার আবু সাঈম জানান, বাউরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ভোটার ২১হাজার ৬শত ৬৭জন। পুরুষ ভোটার ১০হাজার ৮শত ৬৫টি ও মহিলা ভোটার ১০হাজার ৮শত ২জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৯টি, ভোট কক্ষের সংখ্যা ৬৯টি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone