আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্লাস চলাকালীন সময়ে শ্রেণি কক্ষের ফ্যান খুলে মাথায় পড়ে ৪জন শিক্ষার্থী আহত হয়েছে।
বুধবার (১৮ মে) দুপুর ২টার দিকে ওই বিদ্যালয়ের নবম শ্রেণির একটি কক্ষে এ ঘটনা ঘটেছে। আহতরা হলেন- ওই শ্রেণির শিক্ষার্থী হিতৈষী রায়, সাবিহা, জাহান এরিনা ও সিফা।
বিদ্যালয়ের দিবা শিফ্টের ইনচার্জ আব্দুল আওয়াল জানান, ৯ম শ্রেণির সহকারী শিক্ষক সুব্রত রায়ের ইংরেজি ক্লাস চলছিল। এ সময় দুপুর দেড়টার দিকে হঠাৎ ৯ম শ্রেণির কক্ষ থেকে চিৎকার শুনে সেখানে গিয়ে দেখি কয়েকজন ছাত্রী আহত হয়েছে। জানতে পারি তাদের মাথায় ফ্যান খুলে পড়ে। পরে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা বেগমের জানান, আমি অসুস্থ্য থাকায় রংপুরে চিকিৎসা নিচ্ছি। তবে স্কুলের দুর্ঘটনার বিষয়টি জেনেছি।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.