আলোর মনি রিপোর্ট: জাতীয় যুব সংহতি'র গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ এপ্রিল) লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে জাতীয় যুব সংহতি লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় যুব সংহতি লালমনিরহাট জেলা শাখার হুমায়ুন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব জাহিদ হাসান লিমন। এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টি লালমনিরহাট সদর উপজেলা শাখার আহবায়ক অ্যাড. নজরুল ইসলাম, সদস্য সচিব রুহুল আমিন দুদু, জাতীয় পার্টি লালমনিরহাট পৌর শাখার আহবায়ক এস. এম. ওয়াহিদুল হাসান সেনা, সদস্য সচিব আলমগীর চৌধুরী। এ সময় জাতীয় পার্টি ও যুব সংহতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালক জাতীয় যুব সংহতি লালমনিরহাট জেলা শাখার আশরাফ আলী খান মিঠু।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.