শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রূপালী ব্যাংক পিএলসি লালমনিরহাট কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধানের বিদায় ও বরণ অনুষ্ঠিত ধবলগুড়ি সীমান্তে ঘাস কাটাকে কেন্দ্র করে বাংলাদেশী ও ভারতীদের মধ্যে উত্তেজনা ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২৪হাজার ৪শত টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ জব্দ স্ট্রিট লাইটের উদ্বোধন অনুষ্ঠিত শুধু শিক্ষিত হলেই হবে না, নিজেদের দক্ষ ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে হবে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় ২নং পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব বহুল আলোচিত হত্যার মামলার তদন্তে প্রাপ্ত আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার গৃহবধূ গণধর্ষণ মামলার ১জন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব নতুন কুঁড়ি স্পোর্টসের ৮টি ইভেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বীজ ব্যবসায়ী কর্মশালা অনুষ্ঠিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

আলোর মনি রিপোর্ট: রবিবার (১৩ মার্চ) সকাল ১১টায় লালমনিরহাটের উত্তর বাংলা কলেজে এক অনুষ্ঠানে যোগদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দ্বায়িতে নিয়োজিত মন্ত্রী ডা. দীপু মনি এম.পি.।

 

উত্তর বাংলা কলেজের প্রতিষ্ঠাতা, গভর্নিং বডির সভাপতি ও অধ্যক্ষের সার্বিক তত্ত্বাবধানে অত্যাধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর উত্তর বাংলা কলেজ এ ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এম.পি.। বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান। সভাপতিত্ব করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ এম.পি.। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এম.পি., জেলা প্রশাসক আবু জাফর, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, পুলিশ সুপার আবিদা সুলতানা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা, উত্তর বাংলা কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. মোজাম্মেল হক, অধ্যক্ষ আব্দুর রউফ সরকার, গভর্নিং বডির সভাপতি নজরুল ইসলামসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

পরে উত্তর বাংলা কলেজে মধ্যাহ্নভোজে অংশ নেন তিনিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone