শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
নতুন কুঁড়ি স্পোর্টসের ৮টি ইভেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বীজ ব্যবসায়ী কর্মশালা অনুষ্ঠিত ‎১৫ বিজিবি’র অভিযানে ১৩লক্ষ টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ কালীগঞ্জে প্রশাসনের নীরবতায় চলছে তিস্তা নদী থেকে অবাধে বালু উত্তোলনের মহোৎসব লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ১৫ বিজিবি’র বাড়তি সতর্কতা জারি এবং টহল জোরদার বৃদ্ধের ওপর বর্বরতা, গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ত্রাণের টিন ও অনুদানের টাকা ফেরত দিলেন বিএনপির নেতাসহ স্বচ্ছল পরিবারের ৪জন মরিচ চাষ বাড়ছে র‌্যাবের অভিযানে ৯৩.৫কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজাসহ ১জন আসামী আটক
লালমনিরহাটে ঝুঁকির মধ্য দিয়ে চলছে পল্লী বিদ্যুৎ সরবরাহ

লালমনিরহাটে ঝুঁকির মধ্য দিয়ে চলছে পল্লী বিদ্যুৎ সরবরাহ

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের (চর কুলাঘাট, টিকটিকির হাট, চর খাটামারী, আলোক দিঘি, মৃদুয়ারকুটি, কালিরপাঠ, বস্তিখাটামারী, শিবেরকুটি ও ওয়াবদা বাজারসহ বিভিন্ন এলাকায় প্রায় অর্ধশতাধিক ট্রান্সমিটারের ব্যারেল ছাড়াই বিদ্যুৎ সরবরাহ চালু রাখা হয়েছে বলে জানা যায়।

 

চর খাটামারী এলাকার আবেদ আলী জানান, গুনা এবং জিআই তার দিয়ে সংযোগ চালু রাখা হয়েছে। এমনকি সেকশন ডিভাইডার পয়েন্টেও এভাবে সংযোগ চালু রাখা হয়েছে। রাতের বেলা কোন প্রকার সমস্যা হলে অফিসে কল দিলেও উক্ত সমস্যা নিরসনে সুফল মেলেনি।

 

তিনি আরও বলেন, বিদ্যুৎ প্রবাহ সুনিশ্চিত করতে সুপরিবাহী ফেজ ব্যবহার করা হয় কিন্তু এখানে এর পুরোটাই ব্যতিক্রম।

 

সরেজমিন ঘুরে দেখা যায়, বেশীর ভাগই বাড়িতে যে সংযোগ প্রদান করা হয়েছে তার প্রত্যেকটির সংযোগস্থলে কানেক্টর ছাড়াই তার জয়েন্ট করা হয়েছে। ঢিলেঢালা সংযোগের ফলে বাড়িতে থাকা বিল মিটার, ফ্রিজ, টেলিভিশন, ফ্যান, রাইচ কুকার, পাম্প ও বাল্বসহ যাবতীয় জিনিসপত্রের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে, এসব পণ্য কিনতে গুনতে হচ্ছে বাড়তি টাকা।

 

এ বিষয়ে লালমনিরহাট পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের প্রকোশৌলী মাহমুদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা ইতিমধ্যে ঢাকা হেড-অফিসের একটি মিটিংয়ে বিষয়টি নিয়ে কথা বলেছি সেখান থেকে ট্রান্সমিটারের ব্যারেল সাপ্লাই না থাকায় আমরা কাজগুলো যথা সময়ে করতে পারছি না, তবে কখন সাপ্লাই হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোন সময় উল্লেখ করেননি।

 

এলাকাবাসীর জোড়ালো দাবি যাতে অতিদ্রুত উক্ত সমস্যা সমাধান করে বিদ্যুৎ সরবরাহ করা হয় এবং ঝুঁকির প্রবনতা থেকে আমরা পরিত্রাণ চাই।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone