শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে আসামিসহ ভারতীয় ইয়াবা ও বিভিন্ন প্রকার মালামাল এবং গাঁজা জব্দ সরকারি রাস্তার জমি দখল করে বহুতল ভবন নির্মাণ; এলাকাবাসীর সংবাদ সম্মেলন যুব সমাজকে মাদক ও অনলাইন জুয়া থেকে রক্ষায় দেশীয় খেলার কোনো বিকল্প নেই-মন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত খাল পুনঃখননের পাশাপাশি বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করে তোলা হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু মজিদা খাতুন সরকারি মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত উদ্যোক্তাদের মাঝে সনদপত্র ও চেক প্রদান বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ৫২হাজার ৪শত টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং ট্রিপ্রোলিডিন অ্যাপকোরস সিরাপ জব্দ
যাঁরা আদিতমারী উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলেন!

যাঁরা আদিতমারী উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলেন!

আলোর মনি রিপোর্ট: বৃহস্পতিবার (১১ নভেম্বর) লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ এর ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

 

সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় তা শেষ হয়। প্রাপ্ত ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। উক্ত ফলাফলে বেশির ভাগ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন।

 

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের ৬টিতে বাংলাদেশ আওয়ামী লীগ ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

 

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, ১নং দূর্গাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ আসাদুজ্জামান নান্নু (নৌকা) প্রতীকে ৬হাজার ১শত ৬৮টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সালেকুজ্জামান প্রামানিক (ঘোড়া) প্রতীকে ৩হাজার ৫শত ৭৮টি ভোট পেয়েছেন।

 

২নং ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোহাম্মদ আলী (নৌকা) প্রতীকে ৮হাজার ৮শত ৬৬টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আজাহারুল ইসলাম (হাতপাখা) প্রতীকে ৭হাজার ২০টি ভোট পেয়েছেন।

 

৩নং কমলাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ মাহমুদ ওমর চিশতী (নৌকা) প্রতীকে ৬হাজার ৩শত ১৭টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আলা উদ্দিন আলাল (হাতপাখা) প্রতীকে ৪হাজার ৭শত ২৩টি ভোট পেয়েছেন।

 

৪নং সারপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হুমায়ুন কবির (মোটর সাইকেল) প্রতীকে ৫হাজার ৫শত ২৭টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আজিজুল ইসলাস প্রধান (নৌকা) প্রতীকে ৪হাজার ৫শত ৭৮টি ভোট পেয়েছেন।

 

৫নং সাপ্টীবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুস সোহরাব (নৌকা) প্রতীকে ৬হাজার ৯শত ৩৮টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন শামসুদ্দিন (হাতপাখা) প্রতীকে ৪হাজার ৪শত ৪৩টি ভোট পেয়েছেন।

 

৬নং ভাদাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কৃঞ্চ কান্ত রায় বিদুর (নৌকা) প্রতীকে ৬হাজার ৫শত ৯০টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রোকনুজ্জামান রোকন (আনারস) প্রতীকে ৫হাজার ২শত ২২টি ভোট পেয়েছেন।

 

৭নং পলাশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ আলাউল ইসলাম ফাতেমী পাভেল (ঘোড়া) প্রতীকে ৫হাজার ৮শত ৭৩টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আবু হিয়া ইউনুছ আহমেদ (মোটর সাইকেল) প্রতীকে ৫হাজার ৫শত ২৪টি ভোট পেয়েছেন।

 

৮নং মহিষখোচা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোসাদ্দেক হোসেন চৌধুরী (নৌকা) প্রতীকে ৬হাজার ৩শত ৮৯টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মমতাজ উদ্দিন (মোটর সাইকেল) প্রতীকে ৫হাজার ৭শত ৫৩টি ভোট পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone