আলোর মনি রিপোর্ট: সোমবার (১১ অক্টোবর) রাত ১০টায় শারদীয় দুর্গোৎসব-২০২১ উপলক্ষে শ্রী গৌরী শংকর গোশালা সোসাইটি দুর্গা মন্দির পরিদর্শন করলেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি জনাব শ্রী দেবদাস ভট্টাচার্য্য।
বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হীরালাল রায়, বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি শ্রী দেবদাস ভট্টাচার্য্য প্রমুখ। এ সময় লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মারুফা জামাল, শ্রী গৌরী শংকর গোশালা সোসাইটির সাধারণ সম্পাদক সুবল চন্দ্র বর্মণ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র রায়, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মধু সুদন রায়সহ মন্দিরের সদস্য ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.