আলোর মনি রিপোর্ট: দীর্ঘ সময় ধরে চলে আসা করোনা পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা দিনে আয় করে দিনে খায় এসব খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষগুলো। অভাবী ওইসব মানুষগুলোর সাথে পবিত্র ঈদ উল আযহার আনন্দ ভাগ করে নিতে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মানবিক নেতা সাখাওয়াত হোসেন সুমন খান ঈদের দিন ছুটে যান কলোনীতে।
তিনি বুধবার (২১ জুলাই) বিকালে কলোনীবাসীদের হাতে তুলে দেন ৩কেজি করে কোরবানির মাংস ও ২কেজি করে পোলাও চাল। ঈদের দিন মাংস ও পোলাও চাল পেয়ে বাঁধভাঙ্গা জোয়ারে ভাসছে কলোনীবাসী। তারা মানবিক নেতা সাখাওয়াত হোসেন সুমন খানের জন্য দোয়া করেন।
এ সময় জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইসলাম রাব্বি, আর কে সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি আর কে রোহান প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.