শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র অভিযানে ৫২হাজার টাকার ভারতীয় এ্যাপকরিস সিরাপ জব্দ আলু চাষ নিয়ে ব্যস্ত কৃষকেরা ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৭হাজার ৭শত টাকার ভারতীয় গাঁজাসহ মোটর সাইকেল জব্দ পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় স্বাস্থ্যকর্মী নিহত অপহৃত কিশোরী উদ্ধারসহ প্রধান আসামি আব্দুল আলিমকে গ্রেফতার ট্রাক-নছিমন-মোটর সাইকেলের ত্রি-মুখী সংঘর্ষে ২জন নিহত ১৫ বিজিবি’র অভিযানে ৭৭হাজার ৪শত ৫০টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ১জন আটক এবং গাঁজা জব্দ এএইউবি’র ক্যাম্পাসে ২দিনব্যাপী ১ম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা সম্পন্ন, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আলোকিত লালমনিরহাট যেসব ইতিবাচক পদক্ষেপ নিয়েছে তা সারাদেশে ছড়িয়ে দিতে হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ আর অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে ফিরতে চায় না-প্রধানমন্ত্রী তারেক রহমান
লালমনিরহাটে সাড়ে ৬৭হাজার হত-দরিদ্রের মাঝে ভিজিএফের চাল বিতরণ

লালমনিরহাটে সাড়ে ৬৭হাজার হত-দরিদ্রের মাঝে ভিজিএফের চাল বিতরণ

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলা ও ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভায় ৬৭হাজার ৬শত ১টি পরিবারের মাঝে ঈদকে ঘিরে প্রত্যেক পরিবারকে ১০কেজি করে চাউল লালমনিরহাট জেলায় মোট ৭৬৮.৫২মেট্টিক টন বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৫ জুলাই) লালমনিরহাট জেলা ত্রাণ অফিস এ তথ্য নিশ্চিত করেছেন। এর মধ্যে লালমনিরহাট সদরে ১৬হাজার ২শত ৮০জন, আদিতমারী উপজেলায় ১২হাজার ৭শত ৯৮জন, কালীগঞ্জ উপজেলায় ১২হাজার ৯শত ১৮জন, হাতীবান্ধা উপজেলায় ১৩হাজার ৮শত ৪০জন ও পাটগ্রাম উপজেলায় ১১হাজার ৭শত ৬৫জন, লালমনিরহাট পৌরসভায় ৪হাজার ৬শত ২১জন ও পাটগ্রাম পৌরসভায় ৪হাজার ৬শত ২১জন হতদরিদ্র পরিবারের মাঝে ঈদুল আজহা উপলক্ষে সরকারের পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে এসব চাল বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার সকাল ১১টায় লালমনিরহাট সদর উপজেলার ১০নং বড়বাড়ী ইউনিয়ন পরিষদে ১হাজার ৬শত ১৩টি পরিবারের প্রত্যেক এর মাঝে ১০কেজি চাল বিতরণ করেন ১০নং বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ইয়াছিন আলী মোল্লা, উপজেলা সমন্বয়কারী লিটন কুমার রায় ও ইউপি সদস্য আমিনুল ইসলাম এবং গত বুধবার (১৪ জুলাই) মোগলহাট ইউনিয়ন পরিষদে হতদরিদ্র ও গরীবদের মাঝে চাল বিতরণ করেন লালমনিরহাট সদর উপজেলার চেয়ারম্যান কামরুজ্জামান সুজন। এ সময় উপস্থিত ছিলেন মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone