আলোর মনি রিপোর্ট: রবিবার (১১ জুলাই) দুপুর ১টা ৩০মিনিটে স্বাস্থ্য ভিজিটর স্ত্রীর সাথে করোনা সংক্রামন প্রতিরোধের ভ্যাকসিন নিতে লালমনিরহাট সদর হাসপাতালে টিকাদান কেন্দ্র গিয়ে টিকা নেয়ার সময় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়াম্যান ও গোকুন্ডা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আলতাফ হোসেন মন্ডল হার্ডএ্যাটাক করে অজ্ঞান হয়ে যায়। তাঁকে তাঁর স্ত্রী দ্রুত টিকাদান কেন্দ্র হতে লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা সেবা কেন্দ্রে নিলে সেখানে কর্মরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১পুত্র, ১কন্যাসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। তাঁকে রবিবার (১১ জুলাই) রাত ৮টায় জানাযা নামাজ শেষে গোকুন্ডা ইউনিয়নের তালুক মৃতিঙ্গা নিজ গ্রামের বাড়ির পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2026 আলোর মনি. All rights reserved.