শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি গঠণ বাঁশ শিল্পীরা অন্য পেশায় ঝুঁকছেন ‎শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে-এমপি রোকন উদ্দিন বাবুল ‎আলোকিত লালমনিরহাট গড়ার লক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব গঠিত ব্যবস্থাপনা কমিটি গঠন অনুষ্ঠিত গো-খাদ্যের তীব্র সংকট নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেটসহ মোটর সাইকেল জব্দ দিন দিন কৃষি পণ্য পরিবহনে ঘোড়ার গাড়ির কদর বাড়ছে আদিতমারী উপজেলা সমবায় অফিসার রিয়াজুল হক-এঁর ইন্তেকাল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর আর্থিক ও ত্রাণ সহায়তা প্রদান

করোনায় ২জন শিক্ষকের মৃত্যু

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২জন স্কুল শিক্ষক মারা গেছেন।

 

তারা হলেন- লালমনিরহাট জেলা শহরের চার্চ অব গড উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমিতা দেবো (৪৬) ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক মন্ডল লুলু (৫৫)।

 

সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায় জানান, দুই স্কুল শিক্ষকই শহরের সাপটানা বাজার এলাকার বাসিন্দা ছিলেন। করোনা আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

 

তিনি জানান, জিয়াউল হক মন্ডল লুলু চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে সোমবার রাতে মারা যান। আর অমিতা দেবো মারা যান মঙ্গলবার বিকেলে।

 

তিনি আরও জানান, গত কয়েকদিন ধরে লালমনিরহাটে করোনা শনাক্তের হার ৩৭-৩৮ শতাংশ যা দুই মাসে আগে ছিল ১০-১১ শতাংশ। মঙ্গলবার ৪৩জনের নমুনা পরীক্ষা করে ১৬জনের করোনা শনাক্ত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone