শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ১৫ বিজিবি’র বাড়তি সতর্কতা জারি এবং টহল জোরদার বৃদ্ধের ওপর বর্বরতা, গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ত্রাণের টিন ও অনুদানের টাকা ফেরত দিলেন বিএনপির নেতাসহ স্বচ্ছল পরিবারের ৪জন মরিচ চাষ বাড়ছে র‌্যাবের অভিযানে ৯৩.৫কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজাসহ ১জন আসামী আটক পাট শাক চাষে ঝুঁকছেন কৃষকেরা ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্ট পিছ জব্দ রংপুর ও লালমনিরহাটে ২টি ইটভাটাকে ৭লক্ষ টাকা জরিমানা ও ১টি চিমনি ধ্বংস সর্পদংশ‌নে শিশুর মৃত্যু
ধরলা নদীতে গোসল করতে এসে নি‌খোঁজ, অতঃপর লাশ উদ্ধার

ধরলা নদীতে গোসল করতে এসে নি‌খোঁজ, অতঃপর লাশ উদ্ধার

আলোর মনি রিপোর্ট: শেখ হাসিনা  ধরলা সেতুর নিচে নদীতে গোসল করতে এসে একজন নিখোঁজ হয়েছে।

 

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটেছে। নিখোঁজ হওয়া ওই ব্যক্তির নাম রাকিব। বয়স ১৬বছর। বাবার নাম ছাইফুল ইসলাম বুধু বলে জানা গেছে। বাড়ি লালমনিরহাট পৌরসভার সুকান দিঘী এলাকায়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান যে, তারা মোট ৯জন গোসল করতে আসে ফুলবাড়ি শেখ হাসিনা ধরলা সেতুর নিচে। তাদের মধ্যে ৮জন নদীতে গোসল করতে নামে। সাঁতার না জানা রাকিবকে নদীতে নামতে নিষেধ করে তাঁরা। সে ২বার নদীর পাড়ে উঠে আসে এবং পরে সে পানিতে নামে। এক পর্যায়ে সে কিছুটা দুরত্বে গিয়ে হারিয়ে যায়। অনেক সময় খোঁজাখুজি করেও পায়নি তাঁরা। অতঃপর ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম আসে এবং দীর্ঘ সময় পর বিকেল ৫টার সময় খুঁজে পান নিখোঁজ রাকিবকে।

 

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার  রফিকুল ইসলাম বলেন, স্থানীয়ভাবে তাঁরা খবর পেয়ে ঘটনাস্থলে আসে ও উদ্ধার কাজ চালান, অবশেষে ফায়ার সার্ভিসের সদস্য আবুল কালাম আজাদ নিখোঁজ রাকিবকে উদ্ধার করেন।

 

উদ্ধারের বিষয়ে জানতে চাইলে আবুল কালাম আজাদ বলেন, ঘটনাস্থল থেকে প্রায় ৩শত গজ দূরে একটি গভীর জায়গায় তাঁকে পাওয়া যায়, যেখানে ২৫-৩০ফিট পানি ছিল। পরে রাকিবকে তাঁরা লালমনিরহাট  সদর থানায় হস্তান্তর করবে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone